স্পোর্টস

অস্ট্রেলিয়া টি২০ দলের দায়িত্বে আবারো অ্যারন ফিঞ্চ

অস্ট্রেলিয়া টি২০ দলের দায়িত্বে আবারো অ্যারন ফিঞ্চ

শ্রীলঙ্কার বিপক্ষে নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার দলের বাইরে থাকায় টি২০ সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ওপেনার অ্যারন ফিঞ্চ। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথ  ও ডেভিড ওয়ার্নার ভারত সফরের প্রস্তুতিতে থাকবেন। পাশাপাশি অস্ট্রেলিয়ার বর্তমান দলের একাধিক খেলোয়াড় ভারত সফরে থাকবেন। অস্ট্রেলিয়ার মূল দলের কেউই লঙ্কানদের বিপক্ষে খেলবেন না।

এরআগে ২০১৩ থেকে ২০১৬ সালে ৬টি টি২০তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন ফিঞ্চ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মেলবোর্ন রেনেগেডসের অধিনায়কত্ব করা ফিঞ্চ ইনজুরিতে পড়েন। তার পরিবর্তে স্মিথের কাঁধে দায়িত্ব তুলে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

এরপর থেকেই স্মিথ তিন ফরম্যাটে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন। স্টিভেন স্মিথসহ টি২০ দলে থাকবেন না ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, উসমান খাজা, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, ম্যাথু ওয়েড।

ভারত সফরের জন্য দলের বাইরে থাকবেন স্মিথ ও ওয়ার্নার, তবে নতুন দল নিয়ে চ্যালেঞ্জিং কিছু করার কথাই জানিয়েছেন ফিঞ্চ

তবে দলে অনেক নতুন মুখ দেখা যাবে। যারা সদ্য সমাপ্ত বিগ ব্যাশে অনেক ভালো পারফর্ম করেছেন।

আগামী ১৭ ফেব্রুয়ারি দুই দলের প্রথম ম্যাচ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। ১৯ ফেব্রুয়ারি ভিক্টোরিয়া ও ২২ ফেব্রুয়ারি তৃতীয় ম্যাচ হবে অ্যাডিলেডে।

প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…