চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় ‘অসুস্থ’ সু চি, জনসম্মুখে ভাষণ বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
অং সান সু চি-মিয়ানমার-রোহিঙ্গা

আসিয়ান-এর বিশেষ সম্মেলনসহ বেশ কয়েকটি আয়োজনে অংশ নিতে অস্ট্রেলিয়ায় অবস্থানরত মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা এবং রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি অসুস্থ হয়ে পড়েছেন।

এ কারণে জনতার উদ্দেশ্যে সু চি’র ভাষণ এবং প্রশ্নোত্তর অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

শুক্রবার থেকে রোববার সিডনিতে আসিয়ান সম্মেলনে অংশ নেয়ার পর সোমবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মালকম টার্নবুলের সঙ্গে দেখা করেন সু চি। পরের দিন মঙ্গলবার ‍সিডনিতে লোউয়ি ইনস্টিটিউট থিংক ট্যাংকের আয়োজনে একটি অনুষ্ঠানে ভাষণ দেয়ার কথা ছিল তার।

ওই ভাষণ আর তার পরের প্রশ্নোত্তর পর্বই ছিল শান্তিতে নোবেল বিজয়ী সু চি’র অস্ট্রেলিয়া সফরে জনসম্মুখে একমাত্র আয়োজন। কিন্তু তার আগের দিনই, সোমবার বিকেলেই অনুষ্ঠানটিতে অংশ নেবেন না বলে সু চি জানিয়ে দেন। এর ফলে আয়োজকরা বাধ্য হন অনুষ্ঠান বাতিল করে দিতে।

ওই থিংক ট্যাংক সংস্থার পক্ষ থেকে এক মুখপাত্র জানান, ‘আজ (সোমবার) বিকেলে মিয়ানমার দূতাবাসের পক্ষ থেকে লোউয়ি ইনস্টিটিউটকে জানানো হয় যে, রাষ্ট্রীয় উপদেষ্টা সু চি অনুষ্ঠানে আসতে পারবেন না কারণ তিনি সুস্থ অনুভব করছেন না। আর এ কারণেই আয়োজন বাতিল করা হয়েছে।’

পুরো আসিয়ান সম্মেলন জুড়েই দক্ষিণ এশীয় বিভিন্ন দেশের নেতারা সু চি’কে রোহিঙ্গা সমস্যা ও এর সমাধান নিয়ে দফায় দফায় প্রশ্ন করেছেন।

Reneta

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক সাবধান করে বলেন, দ্রুত সমাধান না করা হলে এই ইস্যু আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। কেননা যারা এই সংকটের শিকার তাদেরকে লক্ষ্যবস্তু বানাতে পারে কথিত ইসলামিক স্টেটের মতো চরমপন্থি সংগঠনগুলো।অং সান সু চি-মিয়ানমার-রোহিঙ্গা

সম্মেলনের জন্য সিডনিতে থাকা অবস্থায় মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হাতে রোহিঙ্গা নির্যাতন ও এ ঘটনায় নোবেল বিজয়ী সু চি’র নীরব থাকার প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে সিডনির রাজপথ। বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে শুরু করে সাধারণ জনগণও সিডনির রাস্তায় সু চি’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

এমনকি কম্বোডিয়ান স্ট্রংম্যান হান সেন এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন শুয়ান ফুক সম্মেলনে বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে সু চি’র সমালোচনা করেন।

শুধু তাই নয়, শুক্রবার মেলবোর্নের ম্যাজিস্ট্রেটস কোর্টে অং সান সু চি’র বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাইভেট প্রসিকিউশনের আবেদন দাখিল করেন মেলবোর্নের পাঁচজন আইনজীবীর একটি দল।

মামলার আবেদনপত্রে সু চি’র বিরুদ্ধে মিয়ানমারের একটি বিশেষ জনগোষ্ঠীর (রোহিঙ্গা) বিরুদ্ধে মানবতা লঙ্ঘনকারী কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদেরকে জোরপূর্বক নিজ বাসভূমি থেকে সরিয়ে দেয়ার অভিযোগ আনা হয়।

অং সান সু চি তার অবস্থান ও ক্ষমতা ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন এবং এ কারণেই মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে তিনি রোহিঙ্গাদের আবাস থেকে উৎখাত করার অনুমতি দিয়েছেন – এই অভিযোগ থেকে মামলার আবেদন করা হয়েছিল।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কিন্তু পোর্টার রোববার ওই আবেদনে সম্মতি জানাতে অস্বীকার করে বলেন, সু চি’র বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। কারণ আন্তর্জাতিক আইন অনুসারে, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীদের বিরুদ্ধে অন্য কোনো দেশের পক্ষ থেকে করা অপরাধের অভিযোগে মামলা বা আইনি প্রক্রিয়া চালানো নিষিদ্ধ।

অ্যাটর্নি জেনারেলের অসম্মতি প্রকাশের কারণে মামলার আবেদনটি খারিজ হয়ে যায়।

অন্যদিকে টার্নবুল সোমবার বৈঠকের আগেই জানিয়েছিলেন, রোহিঙ্গা ইস্যুতে মানবাধিকার নিয়ে সুচির সঙ্গে আলাপ করবেন তিনি।

আন্তর্জাতিক বিশ্লেষকদের কারও কারও ধারণা, এসব সমালোচনার পর জনসম্মুখে আসা এড়ানোও হতে পারে এই ‘অসুস্থতা’র কারণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সান সু চিমিয়ানমাররোহিঙ্গালিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

জুলাই ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জুলাই ২৮, ২০২৬

কব্জিতে অস্ত্রোপচারের পর কেমন আছেন রামচরণ?

জুলাই ২৮, ২০২৬
ছবি: বিবিসি।

জাপানে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT