স্পোর্টস

অস্ট্রেলিয়ায় লিটনদের সামনে হোয়াইটওয়াশ করার হাতছানি

অস্ট্রেলিয়ায় লিটনদের সামনে হোয়াইটওয়াশ করার হাতছানি

অস্ট্রেলিয়ায় নর্দান টেরিটরির বিপক্ষে বাংলাদেশের এইচপি টিম শক্তি দেখিয়ে প্রতিটি ম্যাচে জয় তুলে নিচ্ছে। রোববার চতুর্থ ম্যাচে ৯ উইকেটের বড় জয়ে ৫ ম্যাচের সিরিজ ৪-০ করেছে লিটন দাসের দল। মঙ্গলবার শেষ ম্যাচে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার সুযোগ তাদের সামনে।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে আবু হায়দার রনির পেস তোপে ১৩৬ রানে গুটিয়ে যায় এনটি একাদশ। তানবীর হায়দার চারটি, ইবাদত হোসেন ও আবুল হাসান রাজু নেন দুটি করে উইকেট। স্বাগতিকদের পক্ষে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আলেক্স গ্রেগরি সর্বোচ্চ ৩৪ রান করেন।

জবাবে লিটন দাসের অপরাজিত অর্ধশতকে (৭২) ২৬ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় এইচপি দল।

এর আগে বুধবার এনটি দলের দেয়া ১৯০ রানের লক্ষ্য ৩ বল ও এক উইকেট হাতে রেখে টপকায় এইচপি দল। অলরাউন্ডার তানবীর হায়দারের লড়াকু অপরাজিত ৫১ রানের ইনিংসে সেদিন নাটকীয় জয় পায় সফরকারীরা। পরের দুই ম্যাচে শান্ত এবং সাইফউদ্দিনের সেঞ্চুরিতে জয় পায় বিসিবির দলটি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…