চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত পেতে আরো অপেক্ষা

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৬:৪৫ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

আসা না আসার সিদ্ধান্ত জানিয়ে অস্ট্রেলিয়ার কাছ থেকে এখনও কোন অফিসিয়াল মেইল পায়নি ক্রিকেট বোর্ড। চূড়ান্ত সিদ্ধান্ত পেতে আরও দুয়েকদিন লাগতে পারে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। তবে আগামী ৩ অক্টোবর প্রস্তুতি ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও ম্যাচটি আর হচ্ছে না বলে মনে করেন তিনি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দল সোমবার মধ্যরাতে ঢাকা ছেড়ে যাওয়ার পর ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান মঙ্গলবার রাতে জানিয়েছিলেন অপেক্ষায় রয়েছেন তারা। অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দল ফিরে যাওয়ার পর কেটে গেছে দু’দিন।

মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট যা বলেছিলেন এরচেয়ে বেশি ‘আপডেট’ নেই বিসিবির কাছে। বুধবার পুরো দিনেও কাঙ্খিত মেইল আসেনি ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে।

স্থানীয়ভাবে অস্ট্রেলিয়ার ‘অফিস-সময়’ পার হওয়ার পর নিজের অফিসে এ বিষয়ে কথা বলেছেন বিসিবির চিফ এক্সিকিউটিভ অফিসার নিজাম উদ্দিন চৌধুরী। তিনিও জানান অপেক্ষার প্রহর ‘চলছে’।

নিজাম উদ্দিন চৌধুরী বলেন, আরও দু-একদিন দেরি মানে টিম অস্ট্রেলিয়ার ওয়ার্মআপ ম্যাচ হচ্ছে না। ৩ অক্টোবর ওয়ার্মআপ ম্যাচ শুরু হওয়ার কথা ছিলো ফতুল্লা স্টেডিয়ামে।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছার কথা ছিলো অস্ট্রেলিয়ার। ৩ অক্টোবর ওই ওয়ার্মআপ ম্যাচের পর ৯ অক্টোবর চট্টগ্রামে প্রথম ও ১৭ অক্টোবর থেকে মিরপুরে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার শেষ টেস্ট শুরু হওয়ার কথা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত পেতে আরো অপেক্ষা

পরবর্তী

সময়টা মাঠে ফেরার লড়াইয়ের

পরবর্তী

সময়টা মাঠে ফেরার লড়াইয়ের

শিক্ষার্থীদের সাথে এই বর্বরতার মানে কী?

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT