অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতে অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীকে উপেক্ষা করা হয়েছে এমন দাবি করেছে স্কুল ছাত্রী হারপার নেলসন। নয় বছর বয়সী ওই স্কুল ছাত্রী অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতে প্রাতিষ্ঠানিক বর্ণবাদ অভিযোগ এনে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানায়।
হারপার নেলসনের দাবি করেন আধুনিক অস্ট্রেলিয়ান জাতি আদিবাসী জনগণকে উপেক্ষা করছে। সে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের কিনমোর সাউথ স্টেইট স্কুলের ছাত্রী।
সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাতকারে হারপার নেলসন বলেন, গানে যখন আমরা গাইছি ‘উই আর ইয়াং’ তখন আমাদের আগে থেকেই বসবাসকারী এই আদিবাসীদেরকে আমরা উপেক্ষা করছি। ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’ যখন আমরা লিখছি তখন ‘অ্যাডভান্স‘ বলতে শুধু সাদা বর্ণের মানুষকে বুঝি।
তার এই মন্তব্য অস্ট্রেলিয়ার রাজনীতিবিদ পাউলিন হ্যানসন এই ঘটনাকে নিন্দনীয় বলে অভিহিত করেন।
স্কুলে বন্ধুদের সাথে জাতীয় সংগীত না গাওয়াকে একটি নিন্দনীয় অসম্মানের জানিয়ে হারপার নেলসন আটক করা হয়।
হারপার নেলসনের বাবা-মা মেয়ের এই সাহসকে সাধুবাদ জানিয়ে বলেন, ওর অবিশ্বাস্য সাহসিকতার জন্য আমরা গর্বিত।আমরা মনে করি হারপার বুঝতে পেরেছে এবং এখনি সময় জনসচেতনতা তৈরি করা ও জনগণের চিন্তা করার সময় এসেছে।
এদিকে তার এই ঘটনার পর অস্ট্রিলিয়া সাধারণ মানুষ সামাজিক মাধ্যমে নানা রকম বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।এদিকে আদিবাসীরা এই সুযোগকে তাদের অধিকার আদায়ে কাজে লাগানোর শ্রেষ্ঠ সময় মনে করছেন।
অস্ট্রেলিয়া কমনওয়েলথ ভুক্ত একমাত্র দেশ যে দেশের আদিবাসী জনগোষ্ঠীর সাথে কোন চুক্তি নেই।







