বিশ্বকাপ বাছাই পর্বে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করতেই মাঠে নামতে চায় বাংলাদেশ। যদিও ম্যাচটিকে কঠিন চ্যালেঞ্জ বলেই মনে করেন বাংলাদেশ দলের হেড কোচ ফ্যাবিও লোপেজ। দুপুরে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরতি লেগে মাঠে নামবে বাংলাদেশ। সম্প্রতি তাজিকিস্তানের সঙ্গে ৫-০ গোলের হারের জন্য লাল-সবুজদের পিছিয়ে রাখছেন না দলের ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজ।
তিনি মনে করেন, দু’দলে কৌশলগত পরিবর্তনের কারণে এই ফলাফল হয়েছে।
কোচ আরও জানান, অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে লড়তে হলে বাংলাদেশ দলকে সেরা খেলাটাই খেলতে হবে।






