চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার এক, ইংল্যান্ডের দুই পরিবর্তনে মহারণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২০ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে অ্যাশেজ হারের মুখে ইংল্যান্ড। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ওভাল টেস্টে জয় না পেলে ২০০১ সালের পর নিজ মাটিতে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারবে ইংলিশরা।

অবশ্য সর্বনাশ যা হওয়ার তা হয়েই গেছে। ওল্ড ট্রাফোর্ড টেস্টে জিতে ছাইভস্ম নিজেদের কাছে রেখে দেয়ার বন্দোবস্ত করেছে গত সিরিজজয়ী অজিরা। এখন মানসম্মান বাঁচানোর লড়াইয়ে মরিয়া ইংল্যান্ড। শেষ ম্যাচে জিতলে অন্তত ড্র মিলবে নামের পাশে। সেজন্য একাদশে এসেছে দুই পরিবর্তন।

পরিবর্তনটা জরুরিই ছিল স্বাগতিকদের জন্য। আগের চার টেস্টের ব্যর্থ ব্যাটসম্যান জেসন রয়ের একজন যোগ্য বিকল্পের প্রয়োজন ছিল। ওভাল টেস্টের আগে সেটাই আনল ইংলিশরা।

রয়ের বিকল্প হিসেবে অবশ্য কোনো বিশেষজ্ঞ ব্যাটসম্যানকে আনা হয়নি। ডাক পেয়েছেন পেস-অলরাউন্ডার স্যাম কারেন। এক টেস্ট বাইরে থেকে ফিরেছেন আরেক অলরাউন্ডার ক্রিস ওকসও। তাকে জায়গা করে দিতে বাইরে চলে গেছেন পেস-অলরাউন্ডার ক্রেইগ ওভারটন।

একসঙ্গে দুই পেস-অলরাউন্ডার ফেরানোর ব্যাপারে যুক্তিও আছে ইংল্যান্ডের। কারণ ডান কাঁধে চোট পাওয়ার কারণে ওভালে বল করা হবে না বেন স্টোকসের। সেই কমতি পুষিয়ে নিতেই একসঙ্গে দুই অলরাউন্ডারের দলে অন্তর্ভুক্তি।

অন্যদিকে অস্ট্রেলিয়া দলে এতসব সমস্যা নেই। পুরো সিরিজে ভুগলেও টিকে গেছেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মার্কাস হ্যারিস। শেষ টেস্টে শুধু বাদ গেছেন সহ-অধিনায়ক ট্রাভিস হেড। তার জায়গায় দলে ফিরেছেন অলরাউন্ডার মিচেল মার্শ।

Reneta

ইংল্যান্ড দল: ররি বার্নস, জো ডেনলি, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, জনি বেয়ারস্টো, জস বাটলার, স্যাম কারেন, ক্রিস ওকস, জফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ।

অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, পিটার সিডল, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জস হ্যাজেলউড।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাশেজ ২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হান্টা ভাইরাসে প্রতি ১০ জনে প্রাণ হারাতে পারেন ৪ জন | Hantavirus

মে ১৫, ২০২৬

পদ্মা ব্যারাজ কী, কীভাবে কাজ করবে?

মে ১৫, ২০২৬

সিরাজগঞ্জে সাড়ে ৭ কি.মি ‘রান সিরাজগঞ্জ’ ম্যারাথন অনুষ্ঠিত

মে ১৫, ২০২৬

অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন নয়্যার?

মে ১৫, ২০২৬
নিহত মাছ ব্যবসায়ী বাবু শিকদার

বরিশালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT