স্পোর্টস

অস্ট্রেলিয়ার আড়াইদিনেই হারের লজ্জা

অস্ট্রেলিয়ার আড়াইদিনেই হারের লজ্জা

ট্রেন্টব্রিজে মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গেছে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট। পরাজিত এই সিরিজের পরই ক্রিকেট থেকে অবসরেরও ঘোষণা দিয়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক। ম্যাচে তার দল অস্ট্রেলিয়াকে দুমড়ে-মুচড়ে ইনিংস ও ৭৮ রানে হারিয়ে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড।

ম্যাচের তৃতীয় দিনের শুরুতেই মাত্র ১০ ওভার ২ বল খেলেই ২৫৩ রানে অলআউট হয় অজিরা। এরআগে, প্রথম ইনিংসে স্টুয়ার্ট ব্রডের আগুন ঝড়া বোলিংয়ে মাত্র ৬০ রানে অলআউট হয়েছিলো মাইকেল ক্লার্কের দল।

১৫ রান ৮ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েন ইংলিশ পেইসার। জবাবে ৩৯১ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে বেন স্টোকসের দুর্দান্ত বোলিংয়ে আবারও বিপদে পড়ে ইংলিশরা।

স্টোকসের ৬ আর উডের ৩ উইকেট শিকারে ২৫৩ রানে শেষ হয় অজিদের দ্বিতীয় ইনিংস। সর্বোচ্চ ৬৪ রান ওয়ার্নারের। রেকর্ড-গড়া বোলিংয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন স্টুয়ার্ট ব্রড।

বিষয়:অ্যাশেজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…