চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের চাই ১২২ রান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ব্যাটসম্যানের শট, অস্ট্রেলিয়ার ফিল্ডার দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে আরেকটি জয়ের আশা জাগিয়েছে বাংলাদেশ। মিরপুরে মেহেদী-সাকিব-মোস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অজিরা ৭ উইকেট হারিয়ে তুলেছে ১২১ রান।

বাংলাদেশের লক্ষ্যটা নাগালেই আছে। বোলাররা তাদের কাজটা সেরেছেন দারুণভাবে। এবার বাকি দায়িত্ব ব্যাটসম্যানদের কাঁধে।

পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজে আরও এগিয়ে যাওয়ার হাতছানি টাইগারদের সামনে।

প্রথম ম্যাচের মতোই সর্বোচ্চ ৪৫ রান করেছেন মিশেল মার্শ। তার ৪২ বলের ইনিংসে ছিল পাঁচটি চারের মার। ময়েজেস হেনরিক্স ২৫ বলে করেন ৩০ রান। মিচেল স্টার্ক ১৩ ও এন্ড্রু টাই ৩ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ মাত্র ২ রান অতিরিক্ত হিসেবে দিয়েছে। যার একটি লেগ-বাই, আরেকটি ওয়াইড।

মোস্তাফিজুর রহমান তিনটি ও শরিফুল ইসলাম নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান ও সাকিব আল হাসান।

প্রথম ম্যাচে প্রথম বলেই উইকেট পেয়েছিলেন মেহেদী। পরের ম্যাচে সাফল্য পান নিজের দ্বিতীয় ওভারে। অফস্পিনার সাজঘরে পাঠান অজি ওপেনার অ্যালেক্স ক্যারিকে (১১)। পাওয়ার প্লে’র শেষ ওভারে জশ ফিলিপকে (১০) বোল্ড করে ব্রেক থ্রু এনে দেন মোস্তাফিজ।

দুই ওপেনারকে দ্রুতই সাজঘরে পাঠিয়ে দেয় বাংলাদেশ। পাওয়ার প্লে’র ৬ ওভারে সফরকারীরা সুবিধা করতে পারেনি। তুলতে পারে ৩২ রান।

প্রথম ম্যাচে ১৩১ রান করেও জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বদলেছে উইকেট। খেলা হচ্ছে তিন নম্বর উইকেটে। মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচটি হয়েছিল পাঁচ নম্বর উইকেটে।

বুধবার তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে অস্ট্রেলিয়া। হেনরিক্সকে বোল্ড করে ৫৭ রানের ‍জুটি ভাঙেন সাকিব। অস্ট্রেলিয়া ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি নেন শরিফুল। ধীরে আগানো মার্শকে ভয়ঙ্কর হওয়ার আগেই দারুণ এক কাটারে সাজঘরে পাঠান শরিফুল।

ইনিংসের ১৮তম ওভারে টানা দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান মোস্তাফিজ। ম্যাথু ওয়েড (৪) ও অ্যাস্টন অ্যাগারকে (০) আউট করেন বাঁহাতি পেসার। তাতে রান তোলার গতিও কমে আসে। শেষ পর্যন্ত ১২০ বলে অজিরা তোলে ১২১ রান।

ট্যাগ: ওয়েডমাহমুদউল্লাহলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: শনাক্ত ১৩ লাখ ছাড়াল

পরবর্তী

চিত্রনায়িকা পরীমনি আটক

পরবর্তী
চিত্রনায়িকা পরীমনি আটক সংক্রান্ত ছবি, বিভিন্ন বোতল ও সামগ্রী দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রনায়িকা পরীমনি আটক

বৃদ্ধা নারী মুখে মাস্ক পরে সচেতনতা প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মোকাবেলায় ব্র্যাকের সঙ্গে যুক্ত হলো নয়টি বেসরকারি ব্যাংক

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT