ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরলেন মেহেদী, ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটার মেহেদী হাসান ব্যাটিং করছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটার মেহেদী হাসান ব্যাটিং করছেন, মাঠে দর্শকদের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অস্ট্রেলিয়ার অধিনায়ক মিশেল মার্শ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।  বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সুপার এইটে উভয় দলের প্রথম ম্যাচের আগে হানা দেয় বৃষ্টি। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসের আগমুহুর্তে হালকা বৃষ্টি হওয়ায় ১৫ মিনিট দেরিতে টস সম্পন্ন হয়।

বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন জাকের আলি অনিক। অফ স্পিন অলরাউন্ডার শেখ মেহেদীকে ফেরানো হয়েছে একাদশে। টাইগার একাদশে একটি পরিবর্তন এলেও অস্ট্রেলিয়া দলে একাধিক বদল এসেছে।

ফিরেছেন প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। বাদ পড়েছেন অ্যাশটন অ্যাগার ও নাথান এলিস।

তিন ম্যাচ জিতে সুপার এইটে আসে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের ধাক্কা কাটিয়ে নাজমুল হোসেন শান্ত একে একে হারায় শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নেপালকে। সাউথ আফ্রিকার কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হেরে যায় টিম টাইগার্স।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজু রহমান।

বিষয়:অ্যান্টিগা টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ বাংলাদেশ-অস্ট্রেলিয়া বাংলাদেশ২৪ স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…