অস্ট্রিয়ার সীমান্তে একটি পরিত্যাক্ত লরিতে ৭১ অভিবাসীর লাশ পাওয়ার একদিন পরেই আবারো শিশুসহ ২৬ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। অস্ট্রিয়ার পুলিশ বলছে পানি শূন্যতার কারণে গুরুতর অসুস্থ তিন শিশুও ছিল। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে নতুন করে আটক হওয়া ২৬ জন অভিবাসী সিরিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের নাগরিক।
জার্মান সীমান্তবর্তী শহর সেন্ট পিটার অ্যাম হার্ট থেকে নতুন করে অভিবাসী উদ্ধার হয়। এ সময় একজন হাঙ্গেরিয়ান লড়ি চালককে আটক করেছে অস্ট্রিয়ান পুলিশ।
তারা বলছে, উদ্ধারকৃতরা সিরিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের নাগরিক হতে পারে। উদ্ধার হওয়াদের গন্তব্য জার্মানি ছিলো বলে পুলিশকে জানিয়েছে অভিবাসীরা।






