বিনোদন

অস্কার ২০২২: সেরা পার্শ্ব-অভিনেত্রী আরিয়ানা ডিবোস

অস্কার ২০২২ সেরা পার্শ্ব-অভিনেত্রী আরিয়ানা ডিবোসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার ২০২২ এ পার্শ্ব-অভিনেত্রী হিসেবে আরিয়ানা ডিবোসের পুরস্কার গ্রহণের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৯৪তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা হলো আজ (২৮ মার্চ)। এবার সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)। অস্কারে এটাই ছিল তাঁর প্রথম মনোনয়ন। প্রথমবারেই পুরস্কার জিতলেন তিনি।

সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগের মনোনয়ন তালিকায় আরও ছিলেন জেসি বাকলি (দ্য লস্ট ডটার), ডেঞ্চ (বেলফাস্ট), কির্স্টেন ডান্সট (দ্য পাওয়ার অব দ্য ডগ) ও আনজানু এলিস (কিং রিচার্ড)।

৯৪তম এই আসরটির মাধ্যমে মহামারির পরে আবারও পুরনো রূপে ফিরছে অস্কার। এ বছরের অস্কারে সশরীরে তারকারা উপস্থিত হয়েছেন। অস্কার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেল। এছাড়াও দেখা গেছে স্টার ওয়ার্ল্ড ও স্টার মুভিজ চ্যানেলে।

বিষয়:অস্কারলিড বিনোদনসেরা পার্শ্ব অভিনেত্রী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…