বিনোদন

অস্কার ২০২২: সিনেমাটোগ্রাফির জন্য পুরস্কৃত হলো ‘ডুন’

অস্কার ২০২২ এ সিনেমাটোগ্রাফির জন্য পুরস্কার গ্রহণ করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার ২০২২ এ সিনেমাটোগ্রাফির জন্য পুরস্কার গ্রহণ করছেন একজন ব্যক্তি, যিনি একটি স্যুট পরেছেন এবং ট্রফি হাতে ধরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৯৪তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা হলো আজ (২৮ মার্চ)। এবার সেরা সিনেমাটোগ্রাফি বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন গ্রেইগ ফ্রেজার। ‘ডুন’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

সেরা সিনেমাটোগ্রাফি বিভাগের মনোনয়ন তালিকায় আরও ছিল নাইটমেয়ার অ্যালে, ওয়েস্ট সাইড স্টোরি, দ্য পাওয়ার অব ডগ এবং দ্য ট্রাজেডি অব ম্যাকবেথ।

৯৪তম এই আসরটির মাধ্যমে মহামারির পরে আবারও পুরনো রূপে ফিরছে অস্কার। এ বছরের অস্কারে সশরীরে তারকারা উপস্থিত হয়েছেন। অস্কার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেল। এছাড়াও দেখা গেছে স্টার ওয়ার্ল্ড ও স্টার মুভিজ চ্যানেলে।

বিষয়:অস্কার ডুন সিনেমাটোগ্রাফি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…