চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কার ২০১৮: সেরা সিনেমাটোগ্রাফার রজার ডিকিন্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৮
বিনোদন
A A

২০১৭ সালের চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে সেরাদের নির্বাচনের মধ্য দিয়ে শেষ হলো অস্কার অ্যাওয়ার্ড ২০১৮। সেরা ছবি, সেরা নির্মাতা এবং সেরা অভিনেতার মতোই গুরুত্বপূর্ণ একটি পুরস্কার হিসেবে বিবেচ্য ‘সেরা সিনেমাটোগ্রাফার’। আর এই পুরস্কারটি এবার অর্জন করলেন ‘দ্য রিডার’ খ্যাত তারকা সিনেমাটোগ্রাফার রজার ডিকিন্স।

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে অস্কারের নব্বইতম আসর। ৫ মার্চ বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় হলিউড সিনেমার এই বাৎসরিক আয়োজন। নানা আনুষ্ঠানিকতার পর আসে সেরাদের নাম ঘোষণার মাহেন্দ্রক্ষণ। একে একে ঘোষণা করা হয় কারা পেলেন এবারের অস্কার সেরার খেতাব। আর তখনি আসে সিনেমাটোগ্রাফি জগতের অনন্য একটি নাম রজার ডিকিন্সের কথা।

ব্লেড রানার-২০৪৯ চলচ্চিত্রটির জন্য ‘সেরা সিনেমাটোগ্রাফার’ হিসেবে অস্কার জেতেন রজার ডিকিন্স। ডেনিস ভিয়েনোভির পরিচালনায় এই ছবিটি মুক্তি পায় গেল বছরের ৬ অক্টোবর। সাই ফাই এই চলচ্চিত্রটির সিনোটোগ্রাফার হিসেবে ছবি মুক্তির পর পরই প্রশংসিত হন রজার। আর এবার পেলেন প্রশংসার সর্বোচ্চ স্বীকৃতি।

‘সেরা সিনেমাটোগ্রাফার’ হিসেবে এবার ‘ব্লেড রানার’ ছাড়াও মনোনয়ন পেয়েছিলেন ‘ডার্কেস্ট আওয়ার’-এর জন্য ব্রুনো ডেলবোনেল, ডানক্রিক-এর জন্য হতে ভ্যান, মুডবাউন্ড-এর জন্য রিচেল মরিসন এবং দ্য শেপ অব ওয়াটার’-এর জন্য দ্য লুস্তেন।

সিনেমাটোগ্রাফির ইতিহাসে রজার ডিকিন্স অবিস্মরণীয় একটি নাম। বিশ্বের দাপুটে সব সিনেমার সাথে মিশে আছে এই নামটি। শশাঙ্ক রিডেমশন, ও ব্রাদার হোয়ার আর দো, এ বিউটিফুল মাইন্ড, কুন্ডন, নো কান্ট্রি ফর ওল্ড ম্যান, দ্য রিডার, লিভুলেশনারি রোড, ট্রু গ্রিট, স্কাইফলের মতো সিনেমার চিত্রগ্রাহক তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্কারব্লেড রানারশেপ অব ওয়াটার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT