বিনোদন

অস্কার জিতেও খুশি ছিলেন না অ্যান হ্যাথাওয়ে!

অভিনেত্রী অস্কার পুরস্কার হাতে নিয়ে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী অস্কার পুরস্কার হাতে নিয়ে খুশি হয়ে ছবি তুলছেন, চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘লা মিজারেবলস’ এর জন্য অস্কার জেতার পর খুশি ছিলেন না অ্যান হ্যাথাওয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।

ব্রিটিশ এক সংবাদপত্র ‘দ্য সান’-এ অ্যান হ্যাথাওয়ে জানিয়েছেন, অস্কার পাওয়ার আনন্দ অনুভব করতে পারেননি তিনি। কারণ সেই সময়ে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ও ট্রল চলছিল। তিনি বুঝতে পারছিলেন না কেন মানুষের ঘৃণার শিকার হতে হচ্ছে তাকে।

অভিনেত্রী আরও বলেন, অস্কারের পাওয়ার পর তিনি খুশি হওয়ার ভান করলেও মনের ভেতরে অনেক কষ্ট হচ্ছিল তার।

অ্যান হ্যাথাওয়ের মতে, সমালোচনা ও ট্রল এখন আর তাকে আঘাত করতে পারে না। তিনি এখন আর এসব ভয় পান না। কারণ, তিনি এখন মানসিকভাবে আগের চাইতে বেশি শক্তিশালী। ইয়াহু

বিষয়:অস্কার অ্যান হ্যাথাওয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…