চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারে সর্বাধিক মনোনয়ন প্রাপ্ত নির্মাতার রেকর্ড স্করসিসের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

সোমবার ঘোষণা করা হয়েছে অস্কারের চূড়ান্ত মনোনয়নের তালিকা। ‘দ্য আইরিশম্যান’ ছবির জন্য সেরা নির্মাতা বিভাগে মনোনয়ন পেয়েছেন মার্টিন স্করসিস। নবমবারের মতো অস্কারে মনোনীত হয়ে বেঁচে থাকা নির্মাতাদের মধ্যে সবচাইতে বেশি মনোনয়নধারী হিসেবে রেকর্ড করেছেন তিনি।

নবমবারের মতো অস্কারে মনোনয়ন পেয়ে নির্মাতা বিলি ওয়াইল্ডারের রেকর্ড ভেঙ্গেছেন স্করসিস। বিলি ওয়াইল্ডার তার ক্যারিয়ারে মোট আটবার অস্কারে মনোনীত হয়েছিলেন। ২০০২ সালে তিনি মৃত্যুবরণ করেন।

স্করসিসের ‘দ্য আইরিশম্যান’ ছবিটি অস্কারে দশটি মনোনয়ন পেয়েছে। সেরা ছবি, সেরা নির্মাতা, সেরা সহ-অভিনেতা, সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে, সেরা সিনেমাটোগ্রাফি, সেরা ফিল্ম এডিটিং, সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা কস্টিউম ডিজাইন এবং সেরা ভিজ্যুয়েল এফেক্ট ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ছবিটি।

এতগুলো মনোনয়ন পেয়ে দারুণ খুশি স্করসিস। তিনি বলেছেন, ‘দ্য আইরিশম্যান ছবির পরিশ্রমকে মনোনয়ন দিয়ে সম্মানিত করেছে অস্কার। আমরা আমাদের সবটুকু দিয়েছি এই ছবিতে, ভালোবেসে পরিশ্রম করেছি। তাই এই সম্মান আমাদের সবার জন্য আনন্দের।’

সত্য ঘটনার উপর নির্মাণ করা হয়েছে ক্রাইম ড্রামা ‘দ্য আইরিশম্যান’। মবস্টার মাইক শিরানের জীবন এবং জিমি হোফার হত্যার ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়গুলো দেখানো হয়েছে। আল পাচিনো, রবার্ট ডি নিরো, জো পেসকি এবং হার্ভে কেইটেল এর মতো বড় তারকা অভিনয় করেছেন ছবিতে। নেটফ্লিক্সের ছবি ‘দ্য আইরিশম্যান’ অস্কার লড়াইয়ের জন্য স্বল্প পরিসরে আমেরিকার কিছু থিয়েটারে মুক্তি দেয়া হয়েছিল। টাইমস নাও

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারআল পাচিনোদ্য আইরিশম্যানমার্টিন স্করসিসরবার্ট ডি নিরোলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬

এখনও ফিফার প্রতিশ্রুত টাকা পায়নি আয়োজক শহরগুলো, চাপে ফিফা

আগস্ট ৫, ২০২৬

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT