চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারে তিন পরিবর্তন, ছবির দুনিয়ায় হইচই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৮
বিনোদন
A A

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার। অস্কার নিয়ে খোঁজ খবর রাখেন না এমন চলচ্চিত্র প্রেমীর দেখা পাওয়া বিরল! প্রায় একশো বছরের এই ঐতিহ্যবাহী পুরস্কার প্রদান অনুষ্ঠানে নানা সময়ে এসেছে পরিবর্তন, পরিবর্ধন। এবারও অস্কারে কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ‘দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’ কর্তৃপক্ষ।

অস্কারকে বিশ্বের মানুষের কাছে আরো জনপ্রিয় করে উপস্থাপন করতে তিনটি পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এরমধ্যে এক: সামনের আসর থেকে অস্কার প্রদান অনুষ্ঠানে ‘পপুলার ফিল্ম’ নামের একটি ক্যাটাগরি যুক্ত হতে যাচ্ছে। দুই: ২০২০ সালে অস্কার প্রদান অনুষ্ঠানে একটু এগিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৯ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। তিন: অস্কার প্রদানের পুরো অনুষ্ঠানটি সাড়ে চার ঘন্টা থেকে কমিয়ে এনে তিন ঘন্টায় করার সিদ্ধান্ত।

অস্কার কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে ভালো ভাবেই গ্রহণ করেছেন অনেকে। বিশেষ করে অনেকেই অস্কারে ‘নতুন বিভাগ’ সংযুক্তি নিয়ে কথা বলেছেন। পর্যবেক্ষকদের অনেকে বলছেন, নতুন এ বিভাগ ব্ল্যাক প্যান্থার, মিশন ইমপসিবল-ফলআউট, অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ারের মতো সিনেমাকে জায়গা করে দেবে।

Banglabid

তবে ‘নতুন বিভাগ’টি নিয়ে অনেকে সন্তুষ্ঠ নন। কেনো না অনেকে বলছেন, অনেক ভালো ও জনপ্রিয় সিনেমা যেগুলো সেরা ছবির অ্যাওয়ার্ড জিততে পারে, সেগুলো এখন এ জনপ্রিয় বিভাগে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গেল বছরেও অস্কার প্রদান অনুষ্ঠানটি সাড়ে চার ঘন্টা প্রচার হয়েছিলো। কিন্তু সামনের বছর থেকে তিন ঘন্টা পুরো প্যাকেজ করে ফেলায় অনেকে কিছুটা ক্ষুব্ধ হয়েছেন। কেনো না, একাডেমির নতুন সিদ্ধান্ত অনুসারে ২৪টি অ্যাওয়ার্ড প্রদানও আর প্রচার করা হবে না, বরং কিছু নির্দিষ্ট বিভাগেরটা প্রচারিত হবে। পরবর্তীতে সম্পাদনা করে প্রচার করবে অস্কার কর্তৃপক্ষ। এর সমালোচনা করে অনেকে বলেছেন, এ রকম সিদ্ধান্ত আন্তর্জাতিক উৎসবের মৌলিকত্ব নষ্ট করবে।

অস্কারের এমন পরিবর্তনে চারদিকে এমন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাওয়ায় কিছুটা দ্বন্দ্বে আছে দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারঅ্যাভেঞ্জারসপরিবর্তনব্ল্যাক প্যান্থারমিশন ইমপসিবললিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কারওয়ান বাজারে চলছে ইরানি ছবির শুটিং

পরবর্তী

‘ড. কামাল হোসেনরা গুণ্ডাদের ভাষায় কথা বলছেন’

পরবর্তী

‘ড. কামাল হোসেনরা গুণ্ডাদের ভাষায় কথা বলছেন’

এখনও মনে তার আশার ফুল

সর্বশেষ

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT