অস্কারে নিকোল কিডম্যানের অদ্ভুত হাত তালি বেশ সাড়া ফেলে। কেউ মনে করেছে তার নেইল পলিশ শুকায়নি বলে এভাবে সাবধানে হাত তালি দিচ্ছেন তিনি। আবার কেউ কেউ বলছেন, তার হাত ‘সিল’ হয়ে গেছে। অবশেষে এমন অদ্ভুত হাত তালির কারণ জানালেন কিডম্যান নিজেই।
দামী আংটি যেন নষ্ট না হয়ে যায়, সেজন্যই নাকি সাবধানে হাত তালি দিচ্ছিলেন তিনি। অস্ট্রেলিয়ান রেডিওর উপস্থাপক কাইলি স্যানডিল্যান্ডকে বলেছেন তিনি।

নিকোল কিডম্যানকে রেডিও উপস্থাপক ঠাট্টা করে বলেন, ‘দামী গহনা বাঁচানোর জন্যই কি এভাবে তালি দিচ্ছিলেন?’ উত্তরে কিডম্যান বলেন, ‘হ্যাঁ,সত্যিই তাই। আমার হাতে অনেক বড় একটি আংটি ছিল এবং আমি চাচ্ছিলাম না সেটার কোনও ক্ষতি হোক।’
এ বছর অস্কারে কিডম্যান সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু পুরষ্কার জিতেছেন ভায়োলা ডেভিস। বিবিসি।










