তিন ঘণ্টা সরাসরি সম্প্রচারের মধ্যে চারটি পুরস্কার বিজ্ঞাপন বিরতির ফাঁকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্কার কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের বিপক্ষে হলিউডের প্রথম সারির অভিনেতারা লিখিত প্রতিবাদ জানিয়েছেন।
সিনেমাটোগ্রাফি, ফিল্ম এডিটিং, লাইভ অ্যাকশন এবং মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং-এ সেরাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে কমার্শিয়াল ব্রেক এ। তাই জয়ীদের বক্তব্যও দেখতে পাবেন না টিভি পর্দার দর্শকরা।
জর্জ ক্লুনি, ব্র্যাড পিট এবং ক্রিস্টোফার নোলান এর মতো প্রথম সারির অভিনেতারা এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন। অস্কারকে এধরনের সিদ্ধান্ত থেকে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন তারা। এছাড়াও পরিচালক মাইকেল ম্যান, আলেজান্দ্রো জি ইনারিতু, গুইলারমো দেল তরো এবং অভিনেতা ব্র্যাড পিট, রবার্ট ডিনিরো, এলিজাবেথ ব্যাঙ্কস, পিটার ডিঙ্কলেজ এবং কেরি ওয়াশিংটন সাক্ষর করা একটি চিঠি দিয়েছেন কর্তৃপক্ষকে।
অ্যাকাডেমি প্রেসিডেন্ট জন বাইলে জানিয়েছেন, প্রতি বছর এই ক্যাটাগরি বদলানো হবে। এবারের চার ক্যাটাগরির বদলে ২০২০ সালে ভিন্ন চার ক্যাটাগরি নির্বাচন করা হবে বিজ্ঞাপন বিরতিতে পুরস্কার প্রদান করার জন্য।
তারকাদের স্বাক্ষরিত খোলা চিঠি পেয়ে অ্যাকাডেমি নিশ্চিত করেছে যে ৯১ তম অস্কার অ্যাওয়ার্ডে যারা পুরস্কার পাবেন তাদের কারও অবদানকেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ইন্ডিয়ান এক্সপ্রেস







