চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসুস্থ প্রতিযোগিতার কারণে ‘অসুস্থ’ নতুন ব্যাংকগুলো

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৮:৪৭ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৭
অর্থনীতি
A A
রাজধানীর বিআইবিএম মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনার

রাজধানীর বিআইবিএম মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনার

নতুন ৯টি বেসরকারি ব্যাংকের মধ্যে দুই-তিনটির অবস্থা খুবই নাজুক। নিজেদের মধ্যে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা করতে গিয়ে নাজুক অবস্থা পড়েছে ব্যাংকগুলো।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এসব কথা বলেন।

‘অ্যান ইভালুয়েশন অব দ্য পারফরমেন্স অব নিউ কর্মাশিয়াল ব্যাংকস’ শীর্ষক সেমিনারে নতুন ব্যাংক নিয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক মো. সোহেল মোস্তফাসহ চার সদস্যের একটি টিম।

প্রতিবেদনে বলা হয়, নতুন ব্যাংকগুলো করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) ক্ষেত্রে অর্থ ব্যয়ে নির্দেশনা মানছে না। কর ছাড় পেতে নানাভাবে সিএসআরের পেছনে অস্বাভাবিক অর্থ ব্যয় করছে ব্যাংকগুলো।

এস কে সুর চৌধুরী বলেন, ‘ব্যাংকগুলোর মধ্যে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা চলছে। তবে  ব্যাংকগুলোর অবস্থা খুবই দুর্বল বা ভালো তা এখনই বলা যাবে না। যে দুই-তিনটি ব্যাংকে বড় ধরনের বিচ্যুতি দেখা দিয়েছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক যথাযথ ব্যবস্থা নিচ্ছে। সার্বিকভাবে তাদের মনিটরিং করা হচ্ছে।’

কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংকের সংখ্যা অনেক বেশি। সরকার এত ব্যাংকের অনুমোদন না দিলেও পারতো।’ তিনি উল্লেখ করেন, ‘ব্যাংকের শাখা বাড়ানো উচিত। ভারতে ১২ হাজার মানুষের জন্য একটি ব্যাংকের শাখা আছে। আমাদের ব্যাংকগুলোর লক্ষ্য নির্ধারণ করতে হবে, ১০ হাজার মানুষের জন্য একটি ব্যাংকের শাখা।’

Reneta

বিআইবিএম-এর মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশে ব্যাংককে নতুন ব্যাংকের অনুমোদন দেয়ার আগে আদৌ প্রয়োজন আছে কিনা, তা খতিয়ে দেখতে হবে।’ একইসঙ্গে খারাপ করলে লাইসেন্স বাতিলের ব্যবস্থাও রাখতে হবে।

মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন বলেন, ‘ঋণ খেলাপি হওয়া এখন একটা কালচার হয়ে গেছে। অনেক সময় খেলাপির সঙ্গে জড়িত অনেকের নামে সংবাদ হলেও চার্জশিটের সময় তাদের নাম থাকে না। তাই ঋণ খেলাপিদের সামাজিক এবং রাজনৈতিকভাবে বয়কট করতে হবে।’

নতুন ব্যাংকগুলোর পারফরমেন্স মূল্যায়নের জন্য চার বছর যথেষ্ট নয় উল্লেখ করে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মেহমুদ হুসাইন বলেন, ‘নতুন ব্যাংকগুলোর জন্মই আজন্ম পাপ। আমাদের জন্মই হয়েছে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে। তাই পুরনো বা অন্য প্রজন্মের ব্যাংকের সঙ্গে আমাদের তুলনা করলে হবে না।’

বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক হেলাল আহমেদ চৌধুরী বলেন, ‘দেখা যাচ্ছে, নতুন ব্যাংকগুলো প্রতিযোগিতা করে ঋণ  বিতরণ করছে।’ এভাবে বাছ-বিচারহীনভাবে ঋণ করলে তারা বেকায়দায় পড়তে পারে বলেও মনে করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নতুন ব্যাংকবাংলাদেশ ব্যাংকবিআইবিএমসিএসআর
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT