বুধবার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টারে যেতে দর্শকহীন সেই ম্যাচে জয় পেতেই হবে পিএসজিকে। এমন ম্যাচে দলকে যেন বিপদে ফেলে দিয়েছেন কাইলিয়ান এমবাপে। হঠাতই অসুস্থ হয়ে পড়েছেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড।
অসুস্থতায় সোমবার ও মঙ্গলবার অনুশীলন করতে দেখা যায়নি এমবাপেকে। ফরাসি সংবাদ মাধ্যমগুলোর খবর, গলার ব্যথায় ভুগছেন বিশ্বকাপজয়ী তারকা।
সোমবার নেইমারের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঙ্গেল ডি মারিয়াকে। স্প্যানিশ ফরোয়ার্ড পাবলো সারাবিয়াকেও প্রস্তুত রাখা হচ্ছে এমবাপের বিকল্প হতে।
গত মাসে ৮০ হাজার দর্শকের সামনে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠ থেকে প্রথম লেগে ২-১ গোলে হেরে এসেছে পিএসজি। নিজ মাঠে আর এই সুবিধা পাচ্ছে না প্যারিসের জায়ান্টরা। করোনা ভাইরাস আতঙ্কে বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হতে যাওয়া ম্যাচটি হবে দর্শকহীনভাবে।







