চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসহায়কে বাঁচিয়ে সালাহ যখন ‘সত্যিকারের নায়ক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

গত সেপ্টেম্বরের এক সিসিটিভি ফুটেজ হঠাৎ করেই সামনে এসেছে। তাতে মোহামেদ সালাহকে নিয়ে ধন্য ধন্য রব পড়ে গেছে। মাঠের ফুটবলে ৩০ বছর পর লিভারপুলকে শিরোপা জেতানো মিশরীয় ফরোয়ার্ড যখন অ্যানফিল্ডে ‘হৃদয়ের রাজা’, তখন সবার হৃদয় কাড়লেন মানবীয় এক কারণেও।

গত মাসের শেষের দিকের ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায় পেট্রোল স্টেশন থেকে গাড়িতে গ্যাস ভরে ফিরছিলেন সালাহ। এমন সময় রাস্তার পাশে ডেভিড ক্রেইগ নামের এক সম্বলহীন, পথে বাস করা ওই ব্যক্তিকে উত্যক্ত করছিল একদল বখাটে।

বিষয়টি দেখে দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন সালাহ, বখাটেদের হুঁশিয়ারি দিয়ে কিছু বলেন। মনে হচ্ছিল বলছেন, এভাবে অসহায়কে যন্ত্রণা দিলে তোমাদেরও একদিন এমন পরিণতি হবে।

পথের ব্যক্তিকে বখাটেদের হাত থেকে রক্ষা করে তার হাতে বেশকিছু অর্থ ধরিয়ে দিয়ে চলে যান লিভারপুল তারকা।

গত মাসে প্রিমিয়ার লিগে আর্সেনালকে নিজ মাঠে ৩-১ গোলে হারায় লিভারপুল। ম্যাচে পুরো ৯০ মিনিটই খেলেছেন সালাহ। ম্যাচের পর বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে।

সালাহর মুখের কথা সিসিটিভিতে শোনা যায়নি, শারীরিক ভাষাই বলে দিচ্ছিল বখাটেদের উদ্দেশ্যে কেমন ছিলেন তিনি। সেই ভিডিও প্রকাশ্যে আসার পর প্রশংসায় পঞ্চমুখ সবাই।

Reneta

‘মো(সালাহ) লিভারপুলের হয়ে মাঠের মতোই সবখানে অসাধারণ।’ ডেভিড ক্রেইগকে উদ্ধৃত করে লিখেছে ডেইলি সান।

‘একদল বখাটে যখন আমাকে কটু কথা বলছিল, সে তাদের উদ্দেশ্যে বলেছে, আর কয়েক বছর পর তোমাদেরও এমন পরিণতি হবে। বিশ্বাসই করতে পারছিলাম না এরপর সে আমার হাতে ১০০ পাউন্ড (বাংলাদেশি ১০ হাজার টাকার বেশি) ধরিয়ে দিয়ে গেছে। অসাধারণ একজন কিংবদন্তি।’

‘মো একজন সত্যিকারের নায়ক। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই।’ বলেছেন ওই ব্যক্তি।

সালাহর এমন মহৎ কর্ম অবশ্য নতুন কিছু নয়। দুবছর আগে মিশরে একটি হাসপাতাল ও মেয়েদের জন্য স্কুল গড়তে অর্থ দিয়েছেন লিভারপুল ফরোয়ার্ড। পক্ষাঘাতগ্রস্ত হয়ে ফুটবলকে বিদায় বলা আল আহলির মিডফিল্ডার মোহামেন জাকারিয়ার উদযাপন নকল করে কিছুদিন আগে গোলের পর তাকে শ্রদ্ধা জানান সালাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহামেদ সালাহলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান বাংলাদেশের রাবাব ফাতিমা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ১৬, ২০২৬

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: সন্তানের ছবি হাতে মনকে সান্তনা দেন শহীদ আবু সাইদের মা-বাবা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT