আন্তর্জাতিক

নরওয়ের স্কুলে ছুরি নিয়ে হামলা

আহত অন্তত চারজন

নরওয়ের স্কুলে ছুরি নিয়ে হামলা

নেদারল্যান্ডসে বন্দুকধারীর হামলায় তিন ব্যক্তি নিহত হওয়ার পরের দিন নরওয়ের রাজধানী অসলোয় একটি স্কুলে হামলার ঘটনা ঘটেছে। সেখানে ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক ব্যক্তি।

এই হামলায় একজন শিক্ষকসহ চারজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

হামলাকারীকে আটক করা হলেও উদ্দেশ্য কি ছিলো তা এখনো পরিস্কার নয়। আক্রান্ত চারজনই শহরের পূর্বদিকের ব্রিনসেং স্কুলের কর্মী। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে তবে আঘাত তেমন গুরুতর নয়।

অসলো পুলিশের একজন কর্মকর্তা ভেন ক্রিশ্চিয়ান লাই বলেন, এ নিয়ে তদন্ত চলছে, কর্মকর্তারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে।

তিনি জানান, সকাল সাড়ে আটটার দিকে পুলিশকে ফোন করে হামলার কথা জানানো হয়। এর দশ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ।

তবে স্কুল কর্তৃপক্ষ নরওয়ের সংবাদমাধ্যমকে এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

বিষয়:অসলো নরওয়ে শিক্ষক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…