চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অশ্বিনকে নিয়ে ওয়ার্নারের হোমওয়ার্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে রীতিমতো হোমওয়ার্ক কষতে শুরু করেছেন ডেভিড ওয়ার্নার। বেঙ্গালুরুতে দুই ইনিংসেই অশ্বিনের ঘূর্ণিতে কুপোকাত হওয়ার পর এই পদক্ষেপ অস্ট্রেলিয়ান ওপেনারের।

সব মিলিয়ে ২৩ ইনিংসে মুখোমুখি হয়ে অশ্বিনের স্পিনবিষে নীল হয়ে মোট ৯বার সাজঘরে ফিরেছেন ওয়ার্নার। রাঁচিতে পরের টেস্টে একই পথে হাঁটতে চান না। ভারতীয় অফস্পিনারকে নিয়ে তাই বাড়তি গবেষণাতে মনোযোগ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাতকারে ওয়ার্নার বলেছেন, ‘স্পিন সংক্রান্ত বেশ কয়েকটি বিষয় নিয়ে নেটে অনুশীলন করছি। বেঙ্গালুরুতে রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়েছিলাম। বলটি হঠাৎ বাউন্স করেছিল। এমন বাউন্সগুলো নিয়েও কাজ করছি।’

Banglabid

নিজের শট নির্বাচন নিয়ে অসন্তুষ্টি থাকলেও হতাশ নন ওয়ার্নার, ‘আমি শট সিলেক্ট করেই বলটি রিভার্স সুইপ করার চেষ্টা করি। ঠিকঠাক ব্যাটে-বলে হয়নি। পরবর্তীতে এসব শট খেলার ব্যাপারে আরো দায়িত্বশীল হতে হবে।’

অশ্বিনের বলে আউট হয়ে অবশ্য বিষোদগার করছেন না অজি তারকা। ভারতীয় প্রতিপক্ষকে কৃতিত্বই দিচ্ছেন। প্রশংসার ঝাঁপি খুলে বলেছেন, ‘ও অসাধারণ একজন বোলার। আমার রিভার্স সুইপ টের পেয়ে ও বল ঘুরিয়ে দিয়েছিল। আমি তাকে সম্মান করি।’

নিজে হয়তো অফস্পিনে আউট হয়েছেন। তাতে অভিজ্ঞতার ব্যবহারটা কম হচ্ছে না ওয়ার্নারের। তার পূর্ব-অভিজ্ঞতা যে ২০ বছর বয়সী ওপেনিং সঙ্গী ম্যাট রেনশকে সাহায্য করছে। অশ্বিনের ঘূর্ণি নিয়ে রেনশকে বেশ কিছু টিপস দিয়েছিলেন। যা কাজেও লেগেছে, ‘রেনশকে বেশ কিছু বিষয়ে বলেছিলাম। যা তাকে সাহায্য করেছে। রেনশ’র উইকেটটা কিন্তু অশ্বিন নিতে পারেনি।’

Reneta

অন্যদিকে ওয়ার্নারকে ফাঁদে ফেলতে অশ্বিনও পরিকল্পনা করেই মাঠে যাচ্ছেন। ওয়ার্নারের উইকেট প্রসঙ্গে জানালেন, ‘উইকেট টু উইকেট বল করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি। তবে ওয়ার্নারের উইকেট প্রাপ্তিতে আমার ঘূর্ণির চাইতে তার অবদানই বেশি, তিনি নিজেই অনেকটা সহজ করে দেন।’

চার ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। আগামী ১৬ মার্চ রাঁচিতে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে নামবে ভারত-অস্ট্রেলিয়া। এই টেস্টের জন্য চোটে পড়া মিশেল স্টার্কের বদলে অজি দলে ডাক পেয়েছেন প্যাট কামিন্স।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিগ-সাবমেরিনে নিরাপত্তা সক্ষমতার নবযাত্রায় বাংলাদেশ

পরবর্তী

জঙ্গিবাদ নির্মূলে সরকারের জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

জঙ্গিবাদ নির্মূলে সরকারের জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

ইমার্জিং কাপে ‘ফাইট’ করে ফিরতে চান রনি

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT