পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম গোলাগুলির মধ্যে পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। তার ওপর সন্ত্রাসী হামলা হলেও সুস্থ রয়েছেন তিনি।
পাকিস্তানের করাচীতে অনুর্ধ্ব ১৯ দলের ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা থেকে উদীয়মান বোলারদের প্রশিক্ষণ শেষ করে বাড়ি ফেরার পথে গোলাগুলির মুখে পড়েন বিশ্বসেরা এ পেসার।
পাকিস্তানের শীর্ষ দৈনিক ডন জানিয়েছে, ট্রাফিক জ্যামে আটকে থাকার সময় দুই নিষিদ্ধ গোষ্ঠীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে গোলাগুলি শুরু করে দুই দল। ঠিক সে সময়ে ওয়াসিম আকরামের গাড়ি গোলাগুলির মধ্যে পড়ে যায়। কয়েকটি গুলি ওয়াসিমের গাড়িতে লাগে।
ওয়াসিম জানায়, তাকে ও তার গাড়িকে লক্ষ্য করে পালাক্রমে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা।
তবে পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের টার্গেটে ওয়াসিম ছিলেন না। অতর্কিত তিনি এ হামলায় মধ্যে পড়েন।
ওই সন্ত্রাসীদের ধরার জন্য অভিযান শুরু করেছে পুলিশ।






