চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অলৌকিকতা’র খোঁজে ম্যানইউ’র সঙ্গী ফার্গুসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৮ পূর্বাহ্ণ ০৬, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

দল যখন চরম বিপাকে পড়ে, তখন কোনো ‘অলৌকিকতা’ই বাঁচাতে পারে। তবে সেরকম অলৌকিতা ঘটতে পারে, যদি বিশেষ কারও অনুপ্রেরণা দলের সঙ্গে থাকে। চ্যাম্পিয়ন্স লিগে মরণ-বাঁচন ম্যাচের আগে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গানার সোলশেয়ার হয়তো এরকমই ভাবছেন।

পিএসজির বিরুদ্ধে প্রথম লেগে ঘরের মাঠে হার ০-২ গোলে। আর বুধবার অ্যাওয়ে ম্যাচে নামার আগে চোটের তালিকা ক্রমশ আরো লম্বা। তাই ‘অলৌকিকতা’ই দরকার শেষ আটে পৌঁছাতে। এই অবস্থায় প্রেরণা আর কে জোগাবেন, স্যার অ্যালেক্স ফার্গুসন ছাড়া। তিনি প্যারিস গেছেন ম্যানইউ দলের সঙ্গে।

শেষ ষোলোর ফলাফলে বদল আনতে ওলে গানার নিজেই দলের পাশে চেয়েছেন তার কোচকে। যার আমলে একাধিক ম্যাচে শেষ সময়ে ‘কামব্যাক’ করত ইউনাইটেড।

১৯৯৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারানোও তো ৯০+৩ মিনিটে। আর সেই গোলটি ছিল খোদ গানারেরই। নিজের কোচিং ক্যারিয়ারে চ্যাম্পিয়ন্স লিগেও এরকমই কামব্যাক দরকার নরওয়ের সাবেক স্ট্রাইকারের। প্যারিসে এমবাপে-ডি মারিয়াদের হারাতে হবে অন্তত ৩-০তে।

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে অন্তত ১০ জন বড় নাম নেই ম্যানইউতে। আর তারা সবাই তারকা। পল পগবা নেই কার্ড সমস্যায়। বাকি ন’জন নেই চোটের জন্য। আলেক্সিস সানচেজ, জেসে লিনগার্ড, হুয়ান মাতা, অ্যান্থনি মার্শাল, আন্দ্রে হিয়েরা, ফিল জোন্স, অ্যান্থনিও ভ্যালেন্সিয়া- কে নেই সেই চোটের তালিকায়!

ইউনাইটেডের মতো না হলেও চোট থাবা বসিয়েছে পিএসজি দলেও। নেইমার পায়ের চোট সাড়াতে এখনো ব্রাজিলে। তাকে রিও ডি জেনেইরোর কার্নিভালে উৎসব পালন করতে দেখা গেছে। পিএসজির কর্মকর্তারা আবার চাইছেন নেইমার বুধবার অন্তত গ্যালারিতে থাকুন।

Reneta

উরুগুয়ে ফরোয়ার্ড এডিনসন কাভানি খেলতে পারবেন কিনা এখনো নিশ্চিত নয়। তবু ঘরের মাঠে পিএসজিকে এগিয়েই রাখছেন বিশেষজ্ঞরা। তার একটা কারণ, প্রথম লেগে ২-০ এগিয়ে থাকা। আর দুই, এমবাপে, ডি মারিয়া, ভেরোত্তিদের মতো তারকার উপস্থিতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগপিএসজিম্যানইউলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

একই সিরিজে অভিনয় করবেন রোনালদো ও অঁরি

জুলাই ২৮, ২০২৬

পাট কাটায় ব্যস্ত শরীয়তপুরের কৃষক

জুলাই ২৮, ২০২৬

বরখাস্ত মেজর মোজাফফরের গ্রেপ্তারের পর জিয়া হত্যাকাণ্ড বিচারের নানাদিক

জুলাই ২৮, ২০২৬

প্রণোদনা বঞ্চিত হচ্ছেন চাঁদপুরের হাইমচরে প্রকৃত প্রান্তিক কৃষক

জুলাই ২৮, ২০২৬

আধুনিক চিকিৎসায় এগিয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT