চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিয়ঁস ফ্রঁসেজে জীবন আহমেদের একক আলোকচিত্র প্রদর্শনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৫
শিল্প সাহিত্য
A A

নেত্র নিউজ ও প্রকাশনা সংস্থা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) এর যৌথ উদ্যোগে আলোকচিত্রী জীবন আহমেদের ‘উইটনেস টু দ্য আপরাইজিং’ শিরোনামে পাঁচ দিনব্যাপি আলোকচিত্র প্রদর্শনী হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় অলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার ধানমণ্ডি শাখার লা গ্যালারিতে এ প্রদর্শনী শুরু হয়। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রদর্শনীটি চলবে ১১ আগস্ট (সোমবার) পর্যন্ত।

সব শ্রেণির দর্শকদের জন্য উন্মুক্ত এই প্রদর্শনীটি উদ্বোধন করেন অন্তবর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি হিসেবে প্রদর্শনীতে যোগ দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)’র সদস্য ড. তানজিম উদ্দিন খান, শিক্ষক ও এক্টিভিস্ট ড. সামিনা লুৎফা। আলোকচিত্রী শহিদুল আলম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম ও ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, জীবন আহমেদ গণঅভ্যুত্থানের একজন প্রত্যক্ষদর্শী আলোকচিত্রী। পুরো সময়টা জুড়ে তিনি ছিলেন রাজপথে। জুলাই অভ্যুত্থান ২০২৪-এর উত্তাল দিনগুলো ধরা পড়েছে তার ক্যামেরায়, যেগুলো একইসাথে ইতিহাসের স্মারক এবং রাষ্ট্রীয় নির্মমতা ও জনতার প্রতিরোধের মুখোমুখি লড়াইয়ের প্রামাণ্য দলিল। আন্দোলন চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে জীবন আহমেদের এই একক প্রদর্শনীতে।

এর আগে, ৫ আগস্ট একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় জীবন আহমেদের লেখা বই “Witness to the Uprising”-এর মোড়ক উন্মোচন। গণআন্দোলনের প্রামাণ্য দলিল হয়ে ওঠা এই বইটির মোড়ক উন্মোচন করেন শহীদ নাফিজের বাবা, যিনি সেই সময় তার সন্তানের মরদেহ বহনকারী রিকশাচালক নুর মিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলোকচিত্র প্রদর্শনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনে আকস্মিক বন্যায় নিহত ১০, নিখোঁজ ৩৩

পরবর্তী

কলেজে শাহরুখের জুনিয়র, সিনেমায় তার মা!

পরবর্তী

কলেজে শাহরুখের জুনিয়র, সিনেমায় তার মা!

পুনর্মিলনের দৃষ্টান্ত স্থাপনে ঢাকা লিগ্যাল এইড

সর্বশেষ

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উগ্রবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন: হেযবুত তওহীদ

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT