সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রিও অলিম্পিকে অংশগ্রহণের ছাড়পত্র পেল রাশিয়ান অ্যাথলেটরা। সম্প্রতি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)’র তিন সদস্য বিশিষ্ট প্যানেল মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ফলে রাশিয়ার ২৫০’র বেশি অ্যাথলেট অংশ নিতে পারবে।
আগামী ৫ আগস্ট এ শুরু হতে যাওয়া অলিম্পিকে ‘ডোপিং কেলেংকারির’ জন্য রুশ ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটদের অংশগ্রহণ গত সপ্তাহে আওসি’র মিটিংয়ে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু সম্প্রতি নতুন মিটিংয়ে এ সিদ্ধান্ত বাতিল করা হয়।
রাশিয়ায় অ্যাথলেটরা রাষ্ট্রীয় মদদে ২০১১-২০১৫ সময়কালে বিভিন্ন প্রতিযোগিতায় নিষিদ্ধ শক্তিবর্ধক ওষুধ সেবন করেছিলেন- এ অভিযোগ প্রমাণ হবার পর কিছুদিন আগেই ওই নিষেধাজ্ঞা জারি করা হয়।
তদন্তে বলা হয়, ২০১২’র লন্ডন অলিম্পিক এবং সোচিতে ২০১৪’র শীতকালীন অলিম্পিকে রুশ অ্যাথলেটরা ডোপিং করেছিলেন এবং তার প্রমাণ নষ্ট করার কাজে ক্রীড়া প্রশাসনের কর্মকর্তারা সক্রিয় ভূমিকা নিয়েছিলেন।










