চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিম্পিকে পদক জেতা অসম্ভব নয়: সিদ্দিকুর

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৬:৩৮ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৬
স্পোর্টস
A A

স্বপ্নের অলিম্পিকের জন্য জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন গলফার সিদ্দিকুর রহমান। আমন্ত্রণমূলক একটি টুর্নামেন্টে অংশ নিতে রোববার থাইল্যান্ড যাবেন তিনি। এটি খেলে এসে সিদ্দিক ব্রাজিলে রওনা হবেন রিও অলিম্পিকে। শুধু অংশ নেয়াই নয়- দুটো আসরেই নিজের বিশ্ব র‌্যাঙ্কিং আরও উপরে নিয়ে যেতে চান বাংলাদেশী এ গলফ তারকা।

অলিম্পিকে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাওয়ার খুশি কাটতে না কাটতেই তিনি জেনেছেন আরও এক সম্মান ও স্বপ্নপূরণের সংবাদ। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে আগামী মাসের অলিম্পিক আসরে বাংলাদেশের লাল-সবুজ পতাকা বহন করবেন গলফার সিদ্দিকুর রহমান।

সিদ্দিকুর রহমান বলেন, অলিম্পিকে অংশ নেয়াটা ছিলো প্রথম আনন্দের বিষয়। তার কয়েকদিন পরে ঘোষণা এলো যে বাংলাদেশের পতাকাটা আমার হাতে থাকবে। এটা শুনে আসলে আবারও অনেক ভালো লেগেছে। পুরোটাই আসলে আমার কাছে স্বপ্নের মতো লাগছে।

সিদ্দিক জানিয়েছেন, শুধু স্বপ্ন পূরণ করেই বসে থাকার লোক নন তিনি। ব্রাজিল অলিম্পিকে পদকের আশাও রাখছেন এই গলফার। পাশাপাশি নিজের ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়েরও উন্নতি ঘটাতে চান বাংলাদেশী গলফ স্টার।

সিদ্দিকুর রহমান বলেন, অবশ্যই আমি ভালো কিছু আশা করতেই পারি। আমি আমার সেরাটা দিবো। আমি আমার সেরা খেলাটা খেলতে পারলে পদক জেতাটা অসম্ভব কিছু না।

চলতি সপ্তাহের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৩১০ নম্বরে থাকা সিদ্দিকুর দুটো এশিয়ান ট্যুর বিজয়ী। মরিশাসে এ বছরই ইউরোপিয়ান ট্যুরে অল্পের জন্য হয়নি। হয়েছিলেন রানার্সআপ।

সিদ্দিকুর রহমান বলেন, অলিম্পিকে যদি অনেক ভালো করি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে যদি শীর্ষ ৫০-এ যেতে পারি তাহলে আমি সরাসরি পিজিএ ট্যুরে অনেক টুর্নামেন্টে আমন্ত্রণ পাবো। মূল টার্গেট হলো বিশ্ব র‌্যাঙ্কিংয়ে যতটা কাছে যাওয়া যায়। তাহলে বেছে নেয়ার মতো অনেক অপশন পাবো।

থাইল্যান্ডের টুর্নামেন্ট খেলে ৩১ জুলাই দেশে ফিরে আবার আগস্টের প্রথম দিনই অলিম্পিকের জন্য ব্রাজিলে রওনা হওয়ার কথা সিদ্দিকুরের ।

ট্যাগ: গলফার সিদ্দিকুর রহমানসিদ্দিকুর রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অলিম্পিকে পদক জেতা অসম্ভব নয়: সিদ্দিকুর

পরবর্তী

‘জঙ্গিবাদ রুখতে আইনশৃঙ্খলা বাহিনীকে ভেজালমুক্ত করুন’

পরবর্তী

‘জঙ্গিবাদ রুখতে আইনশৃঙ্খলা বাহিনীকে ভেজালমুক্ত করুন’

‘জঙ্গিবাদ রুখতে আইনশৃঙ্খলা বাহিনীকে ভেজালমুক্ত করুন’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আগস্ট ৩০, ২০২৬

শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড চোরাচালানের চেষ্টা, ১০ ট্রাক আটক

আগস্ট ৩০, ২০২৬

‘অস্ত্র আছে’, বাড়ি ঘিরে র‍্যাব-পুলিশ; মিলল না কিছুই

আগস্ট ৩০, ২০২৬

‘কব্জিকাটা’ ও ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT