চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিম্পিকের শহরে ‘অর্থনৈতিক’ জরুরি অবস্থা জারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩০ পূর্বাহ্ণ ১৮, জুন ২০১৬
স্পোর্টস
A A

এবারে অলিম্পিক গেমস আসর যে শহরে অনুষ্ঠিত হবে ব্রাজিলের সেই রিও ডি জেনিরোতে ‘অর্থনৈতিক’ জরুরি অবস্থা জারি করেছে রাজ্য সরকার। চরম অর্থনৈতিক সংকটকে ‘সর্বজনীন বিপদ’ বলে উল্লেখ করছে তারা। বিশ্বের সবচেয়ে বড় এই ইভেন্ট শুরুর মাত্র ৫০ দিনেরও কম সময় আগে এই জরুরি অবস্থা জারি হলো।

রাজ্যের অন্তবর্তীকালীন গভর্নর ফ্রান্সিস্কো ডর্নিলিস বলেছেন, ‘মারাত্মক অর্থনৈতিক সংকট’ অল্পিম্পিক আয়োজন নিয়ে  করা অঙ্গীকার পূরণের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তবে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মিশেল তেমার পর্যাপ্ত আর্থিক সাহায্যের অঙ্গীকার করেছেন।

পুরো ব্রাজিল যখন ব্যাপক মন্দার মধ্যদিয়ে যাচ্ছে তখন অর্থনৈতিক এই সংকটের জন্য কর ঘাটতিকে দায়ী করছেন রিও গভর্নর। এই অবস্থা কাটিয়ে উঠতে আপদকালীন তহবিল থেকে অর্থ ছাড়ের আহ্বান জানানো হয়েছে।

রিও রাজ্যের সরকারী কর্মচারী এবং পেনশনভোগীরা বকেয়া মজুরির জন্য ধর্মঘট করছে। যার ফলে হাসপাতাল এবং পুলিশ স্টেশনগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই অবস্থাকে ‘সর্বজনীন বিপদ’ উল্লেখ করে গভর্নর ডর্নিলিস বলেছেন, এমনটা চলতে থাকলে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার মতো সরকারী সেবাখাত গুলো সম্পূর্ণ ভেঙে পড়তে পারে।

Reneta

অলিম্পিক গেমসের কার্যক্রম এগিয়ে নিতে তিনি ‘ব্যতিক্রমী ব্যবস্থা’র অনুমোদন করেছেন। তবে এই ‘ব্যতিক্রমী ব্যবস্থা’র কোন বিবরণ এখনো দেয়া হয়নি।

চলতি বছর রিও রাজ্য সরকার ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঘাটতি বাজেট অনুমোদন করেছে।

রিওর মেয়র এদুয়ার্দো পায়েস এক টুইটার বার্তায় বলেছেন, অলিম্পিক আয়োজন এবং এ নিয়ে করা অঙ্গীকার রক্ষায় কোনো কিছুতেই বিলম্ব করার সুযোগ নেই।

শুধু অর্থনৈতিক সমস্যা নয়, রিও অলিম্পিকের আগে উদ্বেগ আছে জিকা ভাইরাস নিয়েও। এ নিয়ে বেশি উদ্বিগ্ন পর্যটকরা। এই অলিম্পিকে ৫ লাখের বেশি পর্যটক ব্রাজিল সফর করবে বলে আশা করছে অলিম্পিক কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিম্পিক ২০১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাঠে আগুন নিক্ষেপ, চেক-ক্রোয়েশিয়া ম্যাচ ড্র

পরবর্তী

রপ্তানি শিল্পে উৎসে কর বৃদ্ধি, রাজস্ব বাড়বে ২ হাজার কোটি টাকা

পরবর্তী

রপ্তানি শিল্পে উৎসে কর বৃদ্ধি, রাজস্ব বাড়বে ২ হাজার কোটি টাকা

টাইব্রেকার পরীক্ষায় জিতে কোপার শেষ চারে কলম্বিয়া

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT