চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অলরাউন্ডার’ মাশরাফী জেতালেন আবাহনীকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

প্রথমে ব্যাট হাতে শেষের ঝড়ে ইনিংস সর্বোচ্চ ৬৭, পরে বল হাতে ৪ উইকেট। ‘অলরাউন্ডার’ মাশরাফীর কাছেই উড়ে গেছে কলাবাগান। শুক্রবার আবাহনীর জয়টি ৩৬ রানের।

ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে কলাবাগানের বিপক্ষে নাজমুল হোসেন শান্ত ও মাশরাফী বিন মোর্ত্তজার অর্ধশতকে ২১৭ রান তোলে আবাহনী। বোলাররা সেটাই সহজ জয়ের স্কোরে পরিণত করেন। ১৩ বল হাতে রেখে ১৮১ রানেই গুটিয়ে যায় কলাবাগান ক্রীড়া চক্র।

টস জিতে কলাবাগান ব্যাটে পাঠায় আবাহনীকে। দ্বিতীয় ওভারে দলীয় চার রানের মাথায় বিদায় নেন সাইফ হাসান (০)। পরে ৯৯ রানে পড়ে যায় দলটির ৫ উইকেট। তিন নম্বরে নামা শান্ত ৮৩ বলে ৫৫ রানের ইনিংস খেলে সংগ্রহ চ্যালেঞ্জের পথে রাখেন।

মিডলঅর্ডারে মোসাদ্দেক হোসেন করেন ৭৩ বলে ৪০ রান। শেষদিকে মাশরাফী ঝড়। দলকে দুইশর ওপারে নেয়ার পথে ৫৪ বলে ৬৭ রান করেন ম্যাশ, ৩ চার ও ৫ ছক্কায়।

কলাবাগানের হয়ে শাহাদাত হোসেন ৯ ওভারে ৪৭ রানে ২ উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন আবুল হাসান এবং যতিন সাক্সেনা। মুক্তার আলী নিয়েছেন ৩টি।

জবাবে শুরু আর শেষে ধুঁকেছে কলাবাগান। মিডলঅর্ডার করেছে লড়াই। যাতে মুক্তার আলির ব্যাটে এসেছে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস, ২টি করে চার-ছয়ে ৩৯ বলে সাজানো।

Reneta

মূর্তিকারিগর

মোহাম্মদ আশরাফুল খেলেছেন দৃষ্টিকটু ৭১ বলে ২৫ রানের ইনিংস। বাকিদের মধ্যে তাইবুর ২৬ ও মাহমুদুল ৩৮ রান করেন।

আবাহনীর হয়ে বল হাতেও সেরা মাশরাফী, ৪ উইকেট নিয়ে। ৯.১ ওভারে দুটি মেডেনসহ ৪৯ রান খরচায়। ৯ ওভারে ৩০ রানে ৩ উইকেট নিয়ে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ।

একটি করে উইকেট গেছে মোসাদ্দেক ও সাকলায়েনের দখলে। অধিনায়ক নাসির ৮ ওভারে এক মেডেনে মাত্র ১৯ রান খরচ করেছেন, তবে উইকেট পাননি। ৪৮ বলের ৩৪টিই ডট করেছেন নাসির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনীমাশরাফী
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

জুলাই ৬, ২০২৬

ফোনের পর বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ট্রাম্পের ধন্যবাদ

জুলাই ৬, ২০২৬

নারী তারকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT