চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থের অভাবে প্রেমিকা হারিয়েছিলেন নওয়াজউদ্দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ৩১, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
নওয়াজউদ্দিনের ছবি, তিনি ভাবুক মুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনে প্রকাশের পর পরই বিতর্কের ঝড় তুলেছে খ্যাতিমান বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর আত্মজীবনী ‘অ্যান অর্ডিনারি লাইফ: এ মেমোর’। তার সাবেক দুই প্রেমিকা ঘোর আপত্তি তুলেছেন বইয়ে প্রকাশিত তথ্য নিয়ে।আর তাই প্রকাশের মাত্র ছয়দিনের মাথায় অনলাইন থেকে বইটি সরিয়ে ফেলেছেন নওয়াজ।

অনুভূতিতে আঘাত হানার জন্য ক্ষমাও চেয়েছেন নওয়াজউদ্দিন। এক টুইটার বার্তায় তিনি জানান, ‘যাদের অনুভূতিতে আঘাত লেগেছে তাদের সবার কাছেই আমি ক্ষমা প্রার্থী। সেই সাথে আমার বইটি আমি প্রত্যাহারের ঘোষণাও দিচ্ছি।’

নওয়াজের সাবেক দুই প্রেমিকা নীহারিকা সিং ও সুনিতা রাজওয়ার অভিযোগ করেন, বইটিতে নওয়াজ মিথ্যার আশ্রয় নিয়েছেন। অনেক ঘটনাই মশলা মাখিয়ে বাড়িয়ে বলেছেন,যা সত্য নয়। আর তাই তাদের আত্মসম্মানেও আঘাত হেনেছে ব্যাপারগুলো। তাদের এমন মন্তব্যের পরই আলোচনার ঝড় ওঠে বইটি নিয়ে।

বইয়ে সুনিতা নওয়াজের সাথে প্রতারণা করেছিলেন বলে লিখেছিলেন তিনি। দরিদ্র ছিলেন বলে সুনিতা তাকে ছেড়ে চলে গেছেন। কিন্তু সুনিতা বলেন, নওয়াজের সঙ্গে তিনি মোটেও প্রতারণা করেননি। তাদের জীবনের গল্পগুলো আসলে তেমন ছিল না। বরং নিচু মানসিকতার কারণেই নওয়াজের থেকে দূরে যেতে বাধ্য হয়েছিলেন সুনিতা।

অন্যদিকে আরেক প্রেমিকা নীহারিকার সাথে অন্তরঙ্গ সম্পর্কের ব্যাপারে লিখেছিলেন নওয়াজ। এমনকি তাকে কোলে তুলে চুমু খাওয়ার কথাও লেখা ছিল বইয়ে। কিন্তু নীহারিকার দাবি বই বিক্রির স্বার্থে নওয়াজ অতিরঞ্জিত করেছেন ঘটনাগুলো। ইন্ডিয়ান এক্সপ্রেস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নওয়াজউদ্দিন সিদ্দিকী
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT