বাংলাদেশ

অর্থবিলও উত্থাপন করলেন প্রধানমন্ত্রী

অর্থবিলও উত্থাপন করলেন প্রধানমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অসুস্থতায় বাজেট বক্তব্য পাঠ করার পর এবার অর্থ বিল-২০১৯ সংসদে উত্থাপন করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

২০১৯-২০ সালের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্য দেওয়ার পর স্পিকার তাকে ২০১৯ সালের অর্থবিল সংসদের সামনে উত্থাপনের জন্য আহ্বান জানান। এরপর  প্রধানমন্ত্রী অর্থবিল উত্থাপন করেন।

তিনি বলেন: সরকারের আর্থিক প্রস্তাবাবলি কার্যকরণ ও কতিপয় আইন সংশোধনকল্পে আনীত বিলটি (অর্থবিল-২০১৯) অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক।

গত ১৩ জুন ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপনের ঠিক একদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অর্থমন্ত্রী। পরদিন বাজেট অধিবেশনে যোগ দিলেও তিনি পুরোপুরি বাজেট বক্তৃতা পড়তে পারেননি। তখন প্রধানমন্ত্রী বাকি বক্তৃতা পড়ে দেন।

পরে বাজেটোত্তর সংবাদ সম্মেলনও অংশ নেন প্রধানমন্ত্রী। বাজেটের ওপর চলা সাধারণ আলোচনায় ও বিলের ওপর জনমত যাচাই ও সংশোধনী নিয়ে বিরোধীদলের সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন শেখ হাসিনা।

বিষয়:২০১৯-২০২০ অর্থবছরের বাজেট অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…