চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অযোধ্যায় রাম মন্দির থেকে ২৫ কিলোমিটার দূরে মসজিদের জমি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২০
আন্তর্জাতিক
A A

রাম মন্দির থেকে ২৫ কিলোমিটার দূরে মসজিদ নির্মাণের জন্য অযোধ্যার ধানিপুর গ্রামে লক্ষ্ণৌ মহাসড়কের পাশে  জমি বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের মন্ত্রী শ্রীকান্ত শর্মা।

দেশটির সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে অযোধ্যা মসজিদ নির্মাণের জন্য ওই জায়গাটি বরাদ্দ দিয়েছে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। মসজিদের জন্য বরাদ্দকৃত ওই জমিটি জেলা শহর থেকে ১৮ কিলোমিটার দূরে।

নভেম্বরে দেশটির সুপ্রিম কোর্ট তাদের ঐতিহাসিক রায়ে জানায়, অযোধ্যার বাবরি মসজিদ-রাম মন্দিরের ওই জায়গাটির জন্য হিন্দু ও মুসলিম উভয়ই মালিকানার দাবি করলেও জায়গাটি শিশু রামের জন্মভূমি বলে আদেশ দেয়। এছাড়াও যে জায়গাটিতে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেখানে মন্দির নির্মাণের জন্য সরকারকে একটি ট্রাস্ট গঠনের নির্দেশ দেয় শীর্ষ আদালত।

হিন্দু আন্দোলনকারীদের দাবি, রামের জন্মভূমির জন্য সেখানে যে প্রাচীণ মন্দির ছিল, সেটি ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে।

পরে অন্য জায়গায় বাবরি মসজিদ নির্মাণের জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি দিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, উত্তর প্রদেশের ওই মন্ত্রী জানায় বোর্ডকে মসজিদ নির্মাণের জন্য সরকারের পক্ষ থেকে তিনটি অপশন দেয়া হয়। তারা এই জায়গাটি পছন্দ করলে মন্ত্রী পরিষদ তা অনুমোদন দেয়।

Reneta

এদিকে আজ সকালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এবার অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্যে ট্রাস্টের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার লোকসভায় প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আমার সরকার শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র নামে একটি ট্রাস্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, এই ট্রাস্ট নতুন করে রাম মন্দির নির্মাণ ও এর সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। আসুন আমরা সকলেই অযোধ্যায় এই রাম মন্দির নির্মাণকে সমর্থন জানাই।

১৯৯২ সালে ষোড়শ শতাব্দীর বাবরি মসজিদটি ধ্বংস করে দেওয়া হয়, তারপর থেকে দীর্ঘদিন চলে রাম মন্দির-বাবরি মসজিদ সমস্যা। সেই সমস্যার সমাধানে গত বছরের নভেম্বরে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ রায় দেয় যে ২.৭৭ একর বিতর্কিত জমিটি মন্দির নির্মাণের জন্য সরকার পরিচালিত ট্রাস্টকে দেওয়া হবে, এবং এই শহরেই একটি “উপযুক্ত” জায়গায় পাঁচ একর জমি মসজিদ তৈরির জন্যে দেওয়া হবে মুসলিমদের। রাম মন্দির নির্মাণ সংক্রান্ত ট্রাস্ট গঠনের জন্যে সেই সময় সরকারকে তিন মাসের সময়সীমা দেয় সুপ্রিম কোর্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অযোধ্যায় রাম মন্দিরবাবরি মসজিদমসজিদের জমি
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬
আঙ্কারায় ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তারা অশুভ ও উম্মাদ: ট্রাম্প

জুলাই ৮, ২০২৬

রেফারি ও ভিএআরের সিদ্ধান্তগুলো কি আসলেই বিতর্কিত? ব্যাখ্যা দিলেন ইংলিশ রেফারি

জুলাই ৮, ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ পর্যালোচনা করে সংস্কার বাস্তবায়নে চেষ্টা করবে ইসি

জুলাই ৮, ২০২৬

সাধারণ কর্মীর জন্য প্রধানমন্ত্রীর উপহার

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT