চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমলেশ সেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
অমলেশ সেন।

অমলেশ সেন।

মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আবাহনীর সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিলেন অমলেশ সেন। আকাশী-নীলদের জন্মলগ্ন থেকে শুরু করে জীবনের শেষদিন পর্যন্ত প্রিয় ক্লাবকে ভালোবেসে গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম ফুটবল-সেনানী। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোক বার্তায় শেখ হাসিনা বলেন, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই ক্রীড়াবিদ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মরহুমের শোকাহত পরিবারের প্রতিও আন্তরিক সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

১৯৭১ সালে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ছিলেন অমলেশ সেন। ১৯৭২ সালে যোগ দেন ঢাকা আবাহনীতে। সেই থেকে ১৯৮৩ সাল পর্যন্ত টানা খেলেছেন প্রিয় দলেই। অবসর গ্রহণের পর থেকে মৃত্যু পর্যন্ত আবাহনীর সঙ্গেই নিজেকে সম্পৃক্ত রাখেন। সেজন্য তার নামই হয়ে গেছে ‘আবাহনীর অমলেশ’।

১৯৭২ সালে মোহামেডানের বিপক্ষে আবাহনীর প্রথম গোলটি করেছিলেন অমলেশ। নব্বইয়ের পর মুক্তিযোদ্ধা ক্লাবের সঙ্গে কিছু সময় বাদ দিলে আবাহনীর খেলোয়াড়-কোচ হয়েই কাটিয়ে দেন জীবনটা। খেলোয়াড় হিসেবে আবাহনীর জন্মের পর ’৭২ থেকে ’৮৩ পর্যন্ত দলটিতে খেলেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমলেশ সেনআবাহনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT