চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়াকে কাঁদানো এই স্পিনার ফিরেছেন বাংলাদেশের বিপক্ষে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

দারুণ টার্ন সঙ্গে আছে বাউন্স। এ দিয়েই ২০১৮ সালে অস্ট্রেলিয়াকে নিজের অভিষেক টেস্টে নাস্তানাবুদ করেছিলেন অফস্পিনার বিলাল আসিফ। নিয়েছিলেন ৬ উইকেট। সেই ছয় উইকেটের তিনজনই ছিলেন টপঅর্ডার ব্যাটসম্যান। বাংলাদেশে দলেও বাঁহাতিদের ছড়াছড়ি। তাই তামিম-মুমিনুলদের আটকাতে বিলালকেই মনে ধরেছে পাকিস্তানি নির্বাচকদের। ফিরিয়েছেন ১৬ জনের দলে।

পাকিস্তানের হয়ে ৫ টেস্ট খেলেছেন বিলাল, নিয়েছেন ১৬ উইকেট। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরব আমিরাতে ভালো করলেও পরের বছর এই অস্ট্রেলিয়া সফরেই ডানহাতি স্পিনারকে দলে রাখেনি পাকিস্তান। সবশেষ কায়েদ-এ-আজম ট্রফিতে নয় ম্যাচে ৪৩ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন বিলাল। বাংলাদেশ দলে বাঁহাতিদের আধিক্য আর বিলালের ফর্মই তাকে সুযোগ দিয়েছে দলে।

বিলালের সঙ্গে দলে ডাক পেয়েছেন পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ। বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে খেলার সুবাদে বাংলাদেশি খেলোয়াড়দের তার বেশ ভালোই জানা। ব্যাটিংয়ে সাত নাম্বারে নেমে আবার বলও করতে পারেন এমন চাহিদা থেকেই ফাহিমকে দলে নেয়ার কথা জানিয়েছেন কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক। বিলাল ও ফাহিমকে দলে জায়গা করে দিতে গিয়ে বাঁহাতি স্পিনার কাশিফ ভাট্টি ও পেসার উসমান শিনওয়ারিকে বাদ দিয়েছে পাকিস্তান।

‘বিলালকে দলে নেয়া হয়েছে বাংলাদেশের বাঁহাতিদের জন্য। সবশেষ শ্রীলঙ্কা দলে উইকেটরক্ষক ব্যাটসম্যানের দরকার ছিল। এখন আমাদের দরকার বোলার যে ব্যাট করতে পারে। ফাহিম ব্যাট করতে পারে তবে তাকে আমরা বোলার হিসেবেই নিচ্ছি।’

৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট।

পাকিস্তান দল: আজহার আলি (অধিনায়ক), আবিদ আলি, ইমাম-উল-হক, শান মাসুদ, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, শাহিন শাহ আফ্রিদি, বিলাল আসিফ, নাসিম শাহ, ফাহিম আশরাফ।

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তান টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনে সব কার্যক্রম বন্ধ করেছে অ্যাপল

পরবর্তী

নির্বাচনে যেসব ‘অনিয়ম’ দেখছেন তাবিথ আউয়াল

পরবর্তী

নির্বাচনে যেসব ‘অনিয়ম’ দেখছেন তাবিথ আউয়াল

বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে দিলারা জামান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT