চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অভিশপ্ত’ বোলিং থেকে নিস্তার নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও বাংলাদেশি বোলারদের একই অবস্থা। প্রথম দশ ওভারে প্রায় সাত করে রান তুলেছে স্বাগতিকরা।

এই সময়ে মাশরাফী পাঁচজন বোলারকে ব্যবহার করেন। নিজে চার ওভার করে ২১ রান দেন। মিরাজ এক ওভারে ১২ রান দিয়ে বসে যান। রুবেল দুই ওভারে খরচ করেন ১৩। সাকিব দুই ওভারে ১৬। তাসকিন এক ওভারে ৭।

সাউথ আফ্রিকা এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ওপেন করতে নামে টেম্বা বাভুমা এবং কুইন্টন ডি কক।

Banglabid

মাশরাফী বিন মোর্ত্তজার অধিনায়ক হিসেবে এটি ৫০তম ম্যাচ। একাদশে জায়গা পেয়েছেন ওপেনার সৌম্য সরকার। বাদ পড়েছেন অলরাউন্ডার নাসির হোসেন। তার জায়গায় খেলছেন মেহেদী হাসান মিরাজ।

প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় টেস্টের পর ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। ইস্ট লন্ডনের এমন ম্যাচে ইনজুরির কারণে নেই দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল।

মাশরাফী ওয়ানডেতে এ পর্যন্ত বাংলাদেশকে ৪৯টি ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ২৭টিতে। যার ১৮টি দেশের মাটিতে। বাকি ৯টি বিদেশে। বিপরীতে ২০ হারের মাত্র পাঁচটি দেশের মাটিতে, ১৫টি বিদেশে। ম্যাশের নেতৃত্ব দেওয়া দুটি ম্যাচে কোনও ফল হয়নি। জয়ের শতকরা হার ৫৫.১।

Reneta

বাংলাদেশ দলে দুই পরিবর্তন থাকলেও সাউথ আফ্রিকায় পরিবর্তন তিনটি। হাশিম আমলা, জেপি ডুমিনি ও প্রিটোরিয়াসের জায়গায় প্রোটিয়া একাদশে ঢুকেছেন টেম্বা বাভুমা, এইডেন মার্করাম এবং উইয়ান মুল্ডার।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিসিএস পুলিশ ক্যাডারে অপরাজিতা দুই বোন

পরবর্তী

নারীরা পাবেন বিনামূল্যে টেলিটক সিম, ৮ টাকায় ১ জিবি ডেটা

পরবর্তী
নারীদের জন্য বিনামূল্যে টেলিটক সিম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীরা পাবেন বিনামূল্যে টেলিটক সিম, ৮ টাকায় ১ জিবি ডেটা

মিনার চৌধুরী হাইকোর্টে জামিন পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একরাম হত্যা: মিনার চৌধুরীকে জামিন দিলেন হাইকোর্ট

সর্বশেষ

রবিনসন শোনালেন টাংয়ের সঙ্গে বল কেটে ভাগ করে নেয়ার সেই গল্প

আগস্ট ২০, ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৭০ অনুচ্ছেদ সংশোধনের পর হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

বাগেরহাট সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT