চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিযোগ মিথ্যা, কোনো রকম দুর্নীতি করিনি: খালেদা জিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৭
রাজনীতি
A A

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিজেকে নির্দোষ দাবি করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে এবং ব্যক্তিগত কোনো উপায়ে, কোনো রকম দুর্নীতি করিনি।

বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে ৬ষ্ঠ দিনের মতো বক্তব্যে শেষ করেন খালেদা জিয়া। এরপর বিচারক জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ পড়ে শুনানোর পর নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কোনো কাগজপত্র দাখিল এবং কোনো বক্তব্য রাখবেন কিনা- বিচারকের এমন প্রশ্নে খালেদা জিয়া কাগজপত্র দাখিল এবং বক্তব্য রাখবেন বলে জানান।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আত্মপক্ষ সমর্থন করে বক্তব্যে তার বিরুদ্ধে সকল অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন।

বিএনপি চেয়ারপারসন বলেন, এ মামলার সকল সাক্ষ্য ভিত্তিহীন, তদন্ত কর্মকর্তা সরকারের আজ্ঞাবহ হয়ে ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ হিসেবে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন, যার কোন দালিলিক প্রমাণ নেই, যা মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি বলেন, এই মামলায় দু’জন ব্যক্তি দুটি তদন্ত করেছে। কিন্তু তদন্তের ভাষা পর্যালোচনা করলে দুটির ভাষা একই। তাতে প্রমাণ হয় এ রিপোর্টের তদন্ত সাজানো। তদন্ত করে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদ সম্পূর্ণরূপে একজন ইন্টারেস্টেড সাক্ষী। তিনি সরকারের আজ্ঞাবহ। ফলে তিনি নিরপেক্ষ কোন অনুসন্ধান করেন নি বা নিরপেক্ষ কোন তদন্তও করেননি।

Reneta

“রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ করার উদ্দেশ্যে মিথ্যা উক্তি উল্লেখ করেছেন এবং জবানবন্দি দিয়েছেন। তার মিথ্যা তদন্তের সূত্র ধরেই আমার বিরুদ্ধে জনসমক্ষে মিথ্যা প্রচারণা চালিয়ে আমার সম্মান ক্ষুণ্ন করে চলেছে সরকার।”

জিয়া অরফানেজ ট্রাস্টের সাথে ব্যক্তিগত সম্পৃক্ততা নেই দাবি করে খালেদা জিয়া বলেন, ‘অথচ এজাহারে আমার নাম এনে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। প্রধানমন্ত্রীর এতিম তহবিলের নামে সোনালি ব্যাংক বা প্রাইম ব্যাংকের একাউন্টে আমার কোনো স্বাক্ষর নেই, কোনো চেকেও আমার স্বাক্ষর নেই। কোনো দালিলিক সাক্ষ্য কেউ উপস্থাপন করেনি।’

আগামী ৩০ নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্যের জন্য পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

এর আগে স্থায়ী জামিন আবেদন করে খালেদার আইনজীবী এড. জয়নুল আবেদিন বলেন, আমরা ধারণা করিনি যে ম্যাডাম অসুস্থ শরীর নিয়ে এতোটা বক্তব্য রাখতে পারবেন। তবু তিনি কথা বলেছেন। কারণ তিনি আদালতের প্রতি সম্মান দেখান।

“তাই, খালেদা জিয়ার পক্ষে জামিন স্থায়ী করার জন্য আবেদন করছি। তিনি তিনবারের প্রধানমন্ত্রী। কোথাও পালিয়ে যাবেন না। ১/১১ এর সময় সেনাবাহিনী তাকে নিরাপদে দেশত্যাগের কথা বললেও তিনি যাননি। এদেশ ছাড়া তার যাবার জায়গা নেই।”

তবে খালেদার  আবেদনের বিরোধীতা করে স্থায়ী জামিন না দিয়ে মামলার কার্যক্রম দ্রুত চালিয়ে নিতে আবেদন করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেগম খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎসেবা নিশ্চিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT