চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়া ছাড়া পাবেন, তবে…

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৬:৩৫ অপরাহ্ণ ০৮, মে ২০১৮
আদালত
A A
খালেদা জিয়া-জামিন

দুর্নীতির দায়ে কারাবন্দী বিএনপির চেয়ারপার্সনের ছাড়া পাওয়ার উপায় বাতলে দিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেছেন, ওনার (খালেদা জিয়া) বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে; তা যদি ওনি আপিলে খণ্ডন করতে পারেন, তাহলে তিনি ছাড়া পেতে পারেন।

মঙ্গলবার সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন বাতিলে দুর্নীতি দমন কমিশন-দুদক ও রাষ্ট্রপক্ষের করা আপিলের আংশিক শুনানি হয়।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

আদালতে শুনানির পর এ বিষয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এসময় তিনি বলেন, ‘আদালতকে আমি জানিয়েছি, এই মামলার পেপারবুক তৈরি হয়ে গেছে। যে কোনো দিন হাইকোর্টে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি শুরু হতে পারে। এই অবস্থায় মামলার শুনানি পেন্ডিং রেখে খালেদা জিয়া জামিন পেতে পারেন না।

‘এছাড়াও আমি বলেছি, নিম্ন আদালত বেগম খালেদা জিয়ার এই মামলাটি যেভাবে বিচার করেছিন এরকম স্বচ্ছভাবে অন্য কোনো আসামিকে এমন সুযোগ দিয়ে উপমহাদেশে কোনো মামলা নিস্পত্তি হতে আমি দেখিনি। যদিও এই মামলায় বার বার  সময়ক্ষেপণ করা খালেদা জিয়ার ব্যাপারে হাইকোর্ট যে সিদ্ধান্ত দিয়েছে তা তা সঠিক হয়নি।’

Reneta

বিচার চলাকালীন এই মামলায় খালেদার জামিন পাওয়া প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল শুনানিতে বলেন, ‘নিম্ন আদালতে উনি জামিনে ছিলেন, কারণ তখন ওনি দণ্ডিত ছিলেন না। কিন্তু এখন ওনি দণ্ডিত ব্যক্তি। তাই তখন আর এখনকার জামিনের বিষয়টি এক নয়।’

খালেদার চিকিৎসা বিষয়ে শুনানিতে তিনি বলেন, ‘খালেদা জিয়ার যদি এমআরআই কিংবা সিটি স্ক্যানের দরকার হয়, তাহলে তার পছন্দের হাসপাতালেই রাষ্ট্রপক্ষ তা করিয়ে দেবে। কিন্তু ওনার  নিরাপত্তার জন্য বাইরের কোনো হাসপাতালে তাকে রাখা যাবে না।’

এদিন আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এর আগে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

একই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, মাগুরার বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়াও খালেদাসহ দণ্ডিত সবাইকে মোট ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা জরিমানা করা হয়।

এই রায়ের পরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। পরবর্তীতে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল ও জামিন আবেদন করেন খালেদা জিয়া।

গত ১২ মার্চ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন।

তবে হাইকোর্টের দেয়া জামিন বাতিল চেয়ে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিলের পর ১৪ মার্চ জামিন স্থগিত করে নিয়মিত লিভ টু আপিলের জন্য বলেন আদালত ।

এরপর ১৯ মার্চ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ দুদক ও রাষ্ট্রপক্ষের করা সে আপিল শুনানির জন্য ৮ মে দিন ধার্য করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটর্নি জেনারেলখালেদা জিয়ালিড নিউজসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT