চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয়ে ‘নতুন মুখ চাই’ বিজ্ঞাপন দিয়ে পর্নোসাইট, অভিনেত্রী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

ভারতের উঠতি মডেল ও অভিনেত্রীদের দিয়ে অশ্লীল ভিডিও শ্যুট করে পর্ন ওয়েবসাইট ব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন একতা কাপুর প্রযোজিত এএলটি বালাজি ওয়েব সিরিজ ‘গান্দি বাত’ এর অভিনেত্রী গহনা বশিষ্ঠ ওরফে বন্দনা তিওয়ারি।

মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, গহনা বশিষ্ঠ যে পর্নসাইটটি চালাচ্ছিলেন, সেখানে মোট ৮৭টি অশ্লীল ভিডিও আপলোড করা হয়েছে। যে গ্রাহকরা ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করতেন তাঁদের ২ হাজার টাকা করে দিতে হত। অবশেষে রবিবার (৭ ফেব্রুয়ারি) মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করেন গহনা বশিষ্ঠকে।

এছাড়াও পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, তিন জনের কাছ থেকে অভিযোগ পেয়ে এই পর্নোগ্রাফি চক্রের খোঁজ চালাচ্ছিল তাঁরা। জোর করে পর্ন ছবিতে অভিনয় করতে বাধ্য করা হয়েছে, পুলিশের কাছে এমন অভিযোগ এসেছিল। এরপর শনিবার (৬ ফেব্রুয়ারি) মালাডের গ্রিন পার্ক বাংলোতে হানা দিয়ে পাঁচ জনকে গ্রেফতার করেন মুম্বাই পুলিশ।

যার ভেতর ছিলেন ইয়াসমিন বেগ খান ওরফে রোওয়া (প্রযোজক ও পরিচালক), প্রতিভা নালাওয়াড়ে (গ্রাফিক ডিজাইনার), মনু গোপাল দাস জোশি (অভিনেতা), ভানুসূর্যায়াম ঠাকুর (সহকারী) এবং মহম্মদ আসিফ (ক্যামেরাম্যান) নামের পাঁচ জন ব্যক্তি। মূলত তাদের গ্রেফতারের পরই জেরায় উঠে আসে গহনার নাম। আজ রবিবার আদালতে পেশ করা হবে গহনাকে।

বিষয়টি নিয়ে ক্রাইম ব্রাঞ্চ প্রপার্টি সেলের সিনিয়র ইনসপেক্টর কেদারি পাওয়ার জানান, বিজ্ঞাপন এবং ওয়েব সিরিজের জন্য ‘নতুন মুখ চাই’ এই বিজ্ঞাপন দিয়ে পর্নোগ্রাফির ফাঁদ পেতেছিল চক্রটি, এমন খবর ছিল পুলিশের হাতে। ছবিতে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে পর্ন ছবিতে অভিনয়ে বাধ্য করত এই গ্যাং। টাকার প্রলোভনেও চুক্তি স্বাক্ষর করিয়ে চাপ দিয়ে অ্যাডাল্ট ছবিতে অভিনয় করতে বাধ্য করা হত। ইতোমধ্যেই পুরো বিষয়টির তদন্ত শুরু করেছেন মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT