চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেতা সিয়াম হতে পারতেন এসেক্সের ক্রিকেটার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৮
বিনোদন
A A

পরিচয়টা আজ অন্যরকম থাকতে পারত। একদমই আলাদা। আজ যে পরিচয় দেশজুড়ে। টেলিভিশনের ছোট পর্দা পেরিয়ে বড় পর্দায় উদ্ভাসিত হওয়ার আগে ভালোবাসায় হাজারো কিশোরীর পোড়া মন অথবা ফাগুন হাওয়ায় শিবসার পাড়ে অভিনেতা স্বত্তার বিচরণ। কোনটিই থাকতনা। হয়ত ভাবছেন ব্যারিস্টার পরিচয়ে পরিচিত হতেন অভিনেতা তখন?

তথ্যটি সে অর্থে নতুন নয়। কারণ অনেকেই জানেন লন্ডনে ব্যারিস্টারি পড়া শেষ করেছেন এই অভিনেতা তরুণ। তাহলে আর কোন পরিচয়ে পরিচিতি থাকত তার? চমকে দেওয়া তথ্য ক্রিকেটার! ডান হাতি লেগস্পিনারের দক্ষতা তাকে ঠাঁই দিয়েছিল লন্ডনের তার বিশ্ববিদ্যালয়ের দলে এমনকি এসেক্সের যে কোন একটি পর্যায়ে। তবে সেটি খোলাসা পুরো করেন না বর্তমানে নায়ক পরিচয়ের সিয়াম।

শিবসার পাড়ে নদীতে নামার অপেক্ষায় থাকা নৌকার পাশের ছবিটি শুটিং শেষে এক আসন্ন সন্ধ্যায়

১০ মার্চ থেকে খুলনার পাইকগাছায় ঘাঁটি গেড়েছেন নাসির চরিত্রে রুপদানকারী সিয়াম আহমেদ। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তৌকীর আহমেদের চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ অভিনয় করছেন সিয়াম। বিপরীতে আছেন নুসরাত ইমরোজ তিশা। ঘোষণার সঙ্গে সঙ্গে প্রত্যাশার পারদ ক্রমাগত উঁচুতে উঠছে চলচ্চিত্রমোদীদের। খুলনার পাইকগাছায় প্রতিদিন শুটিংয়ের মাঝে এবং শুটিংয়ের শেষে হাজারো কিশোরীদের সময় দিতে হচ্ছে সেলফি তোলায়। কিশোররাও বাদ যাচ্ছে না। তাতে অনেক সময় কাজের ব্যাঘাত ঘটলেও হাসিমুখে এমন আবদার মেনে ঠিক মত সময় দিচ্ছেন চরিত্রে। নির্মাতার নির্দেশনা মানছেন অক্ষরে অক্ষরে। সিয়াম বিশ্বাস করেন, সিনেমা পরিচালক মাধ্যম।

সিয়ামের ক্যারিয়ার হতে পারত ক্রিকেট। আক্ষেপ হয় নাকি এখন? দৃঢ় এবং সংক্ষিপ্ত উত্তর, ‘না।’ সিয়াম বলেন: ক্রিকেটে আমার উজ্জ্বল সম্ভাবনা ছিল। কিন্তু ক্রিকেট পেশা হবে এটি কখনো ভাবনায় আসেনি। তাই আক্ষেপ থাকার কারণ নেই। হ্যাঁ, ক্রিকেটটা আমি খুব বেশি ভালোবাসি। এখনো সময় সুযোগ পেলে ক্রিকেট খেলতে নেমে পড়ি।

পানি উন্নয়ন বোর্ডের মাঠে ‘ফাগুন হাওয়ায়’ ছবির শুটিংয়ের অবসরে

তিনি আরো বলেন:  তবে আমি আইন বিষয়টি ভালোবাসি তাই বাবার পথে হাঁটতে চেয়েছি। আইন পেশায় আসতে চেয়েছি। সে পথটি প্রায় সম্পন্ন। আর অভিনয় আমার এখনকার ভালোবাসা। এটা সবসময় থাকবে।

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মতিশাতৌকীর আহমেদফাগুন হাওয়ায়লিড বিনোদনসিয়ামসিয়াম আহমেদ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

সাকিব-সোহানের জরিমানা

পরবর্তী

সু চি’র বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার আবেদন

পরবর্তী

সু চি’র বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার আবেদন

বাঙ্গালী জাতীয়তাবাদের প্রবক্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

সর্বশেষ

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT