চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিজ্ঞতা দিয়ে সিলেটের দিন ফেরাতে চান সোহেল তানভীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
সোহেল তানভীর ক্রিকেট মাঠে অনুশীলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এম এ আজিজ স্টেডিয়ামে তানভীর

চট্টগ্রাম থেকে: ঘরের মাঠে দারুণ শুরুর পর ঢাকায় খেই হারায় সিলেট সিক্সার্স। দলটির সঙ্গে নতুন যোগ দেওয়া পেসার পাকিস্তানের সোহেল তানভীর চট্টগ্রামে পা রেখে বললেন, বিভিন্ন বিদেশি লিগে খেলে তার যে অভিজ্ঞতা হয়েছে তা শেষ তিন ম্যাচে কাজে লাগিয়ে দলের অবস্থার পরিবর্তন করার চেষ্টা করবেন।

৯ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলে সিলেটের অবস্থান পঞ্চম। পরের পর্বে যেতে হলে শেষ তিন ম্যাচে জিততে তো হবেই, তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকেও। এমন সময় দলটির সঙ্গে যোগ দিয়ে সোহেল তানভীর বলছেন, ‘পরের তিন ম্যাচের দিকে তাকিয়ে আছি আমরা। আমি আমার অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করার চেষ্টা করবো। আশা করি অবস্থার পরিবর্তন হবে।’

মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে বেলা একটায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে সিলেট। প্রতিপক্ষ দলের গেইল, ম্যাককালামের কথা স্মরণ করে তানভীর বলেন, ‘আমরা জানি গেইল এবং ম্যাককালাম কতটা বিপজ্জনক। কিন্তু অবশ্যই আমাদের নিজস্ব পরিকল্পনা আছে। দেখুন টি-টুয়েন্টি ক্রিকেট বিশেষ করে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে প্রত্যেক দলই শক্তিশালী। সবকিছু নির্ভর করে ম্যাচের দিন আপনি কেমন খেলছেন, তার উপর। আমরা চেষ্টা করবো কম ভুল করতে।’

Banglabid

সিলেট-ঢাকা হয়ে বিপিএল চট্টগ্রামে আসার পর রানের বন্যা বয়ে যাচ্ছে। সোহেল তানভীরও সেটা খেয়াল করেছেন।

‘টি-টুয়েন্টি ক্রিকেট সাধারণত ব্যাটিং উইকেটে হয়। সামনের ম্যাচও বিগ স্কোরিং হবে। কিন্তু আমি জানি এখানে কীভাবে বল করতে হয়। আমি ঢাকায় খেলেছি। চট্টগ্রামেও খেলেছি। নিজের অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করবো সফরটা ভালো করার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ রফিকুল ইসলামের নামাজে জানাজা

আগস্ট ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘গ্রিন নেক্সাস সবুজ সংযোগ’ কর্মসূচি শুরু

আগস্ট ১৪, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

আগস্ট ১৪, ২০২৬

সমালোচনা করবেন না, সমর্থন করুন: নেইমার

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT