অভিজিৎ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে, যা নিরাপত্তা ও আইনশৃঙ্খলার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ
লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার আসামি সন্দেহে শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের (২৭) নামে আনসার-আল-ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেইট এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি’র সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে জানান, গ্রেপ্তার শেখ আব্দুল্লাহ আনসার আল ইসলামের একজন সক্রিয় সদস্য। সে ব্লগার অভিজিত রায় হত্যা মামলার আসামি।
তিনি জানান, শেখ আবদুল্লাহ ইউএসএইড ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু তনয় হত্যাসহ ব্লগার নাজিমুদ্দীন সামাদ হত্যা মামলার আসামি।
গ্রেপ্তার আব্দুল্লাহকে প্রাথমিক জিজ্ঞসাবাদের ভিত্তিতে এসি সুমন কান্তি চৌধুরী জানান, সে ২০১৩ সালে আনসার-আল-ইসলামে যোগদান করেন এবং চট্টগ্রামসহ সারাদেশে দাওয়াতি কাজ করতো। তিনি সংগঠনের গোয়েন্দা শাখার প্রধান এবং শুরা বোর্ডের একজন গুরুত্বপূর্ণ সদস্য।
সে ইতোমধ্যে ব্লগার অভিজিৎ রায়, জুলহাজ মান্নান, তনয় ও নাজিমুদ্দীন সামাদ হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্য দিয়েছে।
১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।






