চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিজিৎ রায়রা হারলে হারবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
অভিজিৎ রায়

লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার দু’বছর আজ। কিন্তু এখনো হত্যাকারীরা গ্রেফতার হয়নি। অভিজিৎ হত্যার বিচার এবং ধর্মান্ধতা নিয়ে হতাশা প্রকাশ করে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রবাসী আইনজীবী ও অ্যাক্টিভিস্ট নিঝুম মজুমদার।

স্ট্যাটাসে তিনি লিখেছেন,

‘অসংখ্য মানুষ। লোকে লোকারণ্য এক জনপদ। খানিকটা কোনাকুনি করে দাঁড়িয়ে আছে রাজু ভাষ্কর্য, তাদের মুষ্টিবদ্ধ হাত। আরও একটু গভীর করে তাকালেই চোখে পড়বে অসংখ্য আইন শৃংখলা বাহিনীর সদস্য।

এদের কেউ কেউ গল্প করে, কেউ কেউ শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে সামনের দিকে, কেউ বা গোপনে বসে সিগেরেটে শেষ টান দেয়।

আপনি আরও দেখবেন একটা হলুদ রঙের জলকামান আর তার থেকে আরও দূরত্বে বইমেলার প্রধান ফটক।

এসব সব কিছু ছাপিয়ে যদি আপনার যাত্রাপথ পাবলিক লাইব্রেরি থেকে বইমেলার প্রধান দরজার দিকে হয় তাহলে হাতের বামে আবার আপনার যাত্রা পথ যদি হয় টি এস সি থেকে শাহবাগমুখী তাহলে রাস্তার উল্টোদিকে আপনার হাতের ডানে তাকাতে বলব।

Reneta

মাস্তুলের মত একটি মস্তবড় ব্যানার, বাতাস যাবার জন্য অনেকগুলো ফুটো। ব্যানারটা নুয়ে পড়বে পড়বে করছে কিন্তু পড়েনি এখনো। আপনি লক্ষ্য করলেই দেখবেন ব্যানারের ভেতর থেকে অপলক চোখে স্মিত হাসি দিয়ে অভিজিৎ রায় তাকিয়ে থাকবে আপনার দিকে। নীচে বেশ বড় করে লেখা রয়েছে “অভিজিৎরা হারলে হারবে বাংলাদেশ”।

এই ব্যানারটার নিচে, ল্যাম্পপোস্টের ঠিক পাশে এক হলদে কালো রাতে অভিজিৎ রায়কে খুন করে ফেলে রাখা হয়। এই দুঃখী রাস্তা দিয়ে প্রতিদিনকার মতো হেঁটে যায় নানাবিধ মানুষ। কেউ মনে রাখে…কেউ রাখে না সে কথা।

সব কিছু ছাপিয়ে ব্যানারের সেই লাইনটা পড়ে হাসলাম কিছুক্ষণ। এই ব্যানার থেকে আরও কয়েক কিলোমিটার দূরে কাকরাইল মসজিদ ছাপিয়ে সুপ্রিম কোর্টের মূল ফটক। যেখানে স্থাপন করা হয়েছে এক অসাধারণ, অপরূপ প্রতীকী অবয়ব যেটি নিয়ে বাবু নগরী নামে একজন মৌলবাদী প্রতিদিন তার দলবল নিয়ে সবাইকে হুমকি দিতে থাকে।

বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সামনে কী থাকবে কিংবা কী থাকবে না সেটি নিয়ে হুমকিগুলো প্যারাসিট্যমলের মতো নিজের সর্বশক্তি দিয়ে গিলে খেয়ে ফেলি। মনে রাখলেই সমস্যা। ব্যথাবোধ ভালো লাগে না।

আমি বরং তীব্র এক সান্ত্বনা নিয়েই বেঁচে থাকাকে এই মুহূর্তে সঠিক মনে করি, ইনফ্যাক্ট এইসব সান্ত্বনা নিয়ে বেঁচে থাকতে ভালোই লাগে…”অভিজিৎ রায়রা হারলে হারবে বাংলাদেশ”।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিজিৎ হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT