চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ ব্যানার ও সাইনবোর্ড: ৮ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৭
অপরাধ
A A

রাজধানীর ফার্মগেটে অবৈধভাবে ব্যানার ও সাইনবোর্ড ব্যবহারের অভিযোগে কোচিং সেন্টারসহ আট প্রতিষ্ঠাকে ৩ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ফার্মগেট গ্রীন রোড ও ইন্দিরা রোডের দুই পাশে থাকা ব্যানার ও সাইনবোর্ড উচ্ছেদ অভিযান চালানো হয়। ওই সময় রাস্তার পাশে থাকা আটটি প্রতিষ্ঠান এবং অবৈধ পার্কিংয়ের জন্য এক চালককে আর্থিক জরিমানা করে ডিএনসিসি’র ভ্রাম্যমান আদালত।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইকন প্লাস বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার, স্কলার ইউনিভার্সি কোটিং সেন্টার, প্যারাগন কোটিং সেন্টার, সাইফুরস কোচিং সেন্টার ও বিসিএস কনফিডেন্স সেন্টার প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এবং মদিনা সেনিটারি স্টোরকে ৫ হাজার টাকা, লাইফ এন্ড লাইন হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে অভিযান চলার সময় নগদ ২ লাখ ৬৭ হাজার টাকা আদায় করা হয়েছে। উচ্ছেদে অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমান।

অভিযান শেষে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, অবৈধ ব্যানার ও সাইনবোর্ড ব্যবহারের কারণে কোচিং সেন্টারসহ আট প্রতিষ্ঠান এবং একটি গাড়ির মালিককে মোট ৩ লাখ ১৭ হাজার টাকার জরিমানা করা হয়েছে।

ডিএনসিসি’র পক্ষ থেকে এসব ব্যানার, সাইনবোর্ড ও দেয়ালিকা তুলে নেওয়ার জন্য গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল বলে জানান অজিয়র।

Reneta

“অনেক প্রতিষ্ঠান বিষয়টি আমলে নিয়েছে, আর যারা আমলে নেয়নি তাদের বিরুদ্ধে এ অভিযান। এটি একটি চলমান প্রক্রিয়া, এটি অব্যাহত থাকবে।”

প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সাইনবোর্ড ব্যবহারে কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান যদি কোনো সাইনবোর্ড ও ব্যানার ব্যবহার করতে চায় তবে সিটি কর্পোরেশনের অনুমতি নিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিলবোর্ডব্যানারসাইনবোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT