চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবাঙালি ভাষা সংগ্রামীর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৫৬ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৭
সম্পাদকীয়
A A

অবাঙালি ভাষা সংগ্রামী, প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট চলচ্চিত্র কাহিনীকার জয়নুল আবেদীন ৮১ বছর বয়সে বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজিউন)। বায়ান্নর ভাষা আন্দোলনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বাঙালির রক্তে যখন রক্তাক্ত ছিলো রাজপথ, ঠিক সেই সময়ে বাংলাকে ভালোবেসে পুরান ঢাকার দেয়ালে উর্দু ভাষায় ‘হামারি জবান, বাংলা জবান (আমার ভাষা বাংলা ভাষা)’ স্লোগান লিখেছিলেন এই অবাঙালি ভাষা সংগ্রামী। ২১ ফেব্রুয়ারির আগে পুলিশ যখন ১৪৪ ধারা জারি করে, তখন একটি বৈঠকে অনেক ভাষা সংগ্রামীর সঙ্গে ঢাকা কলেজের ছাত্র হিসেবে তিনিও ছিলেন। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করতে গিয়ে তিনি কারাবরণ করেন। নিজে উর্দুভাষী হলেও জয়নাল আবেদীনের বাংলার জন্য ছিলো অদম্য টান। পাকিস্তান নামের বর্বর রাষ্ট্র যখন বারবার এদেশের মানুষের ওপর হিংস্রতায় মেতে উঠেছে, তখন মানবিকতার প্রতীক ছিলেন জয়নাল আবেদিন। উর্দুভাষী এই ভাষা সংগ্রামী বাংলাদেশকে নিজের মায়ের দেশ হিসেবে মনে করে এদেশের সঙ্গে থাকতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে করতেন। এমনকি পরিবারের সবাই পাকিস্তানে চলে গেলেও বাংলার টানে এ দেশে থেকে যান তিনি। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার প্রতি তার পূর্ণ সমর্থনের কারণে বঙ্গবন্ধু তাকে পছন্দ করতেন। তাই তাকে পাসপোর্টও দিয়েছিলেন বঙ্গবন্ধু। অথচ অবাঙালি হয়েও বাংলার জন্য সংগ্রাম করা এই ভাষা সংগ্রামীকে পরবর্তীতে কোন সরকার একুশে পদক কিংবা স্বাধীনতা পদকের মতো রাষ্ট্রীয় কোনো পুরস্কারে ভূষিত করেনি। এটা রাষ্ট্রের জন্য অত্যন্ত দু:খজনক একটি বিষয়। এমন মহৎ হৃদয়ের মানুষকে রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করলে রাষ্ট্র নিজেই সম্মানিত হয় বলে আমরা মনে করি। তবে এখনও তাকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করে রাষ্ট্রের দায় শোধের সুযোগ শেষ হয়ে যায়নি। তাকে মরণোত্তর রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করে রাষ্ট্রের দায় শোধের সুযোগ রয়েছে। দেরিতে হলেও রাষ্ট্র এই ভাষা সংগ্রামীর যথাযথ সম্মান দেবে বলে আমাদের বিশ্বাস। অবাঙালি এই ভাষা সংগ্রামীর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রইলো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রেলার দেখে ‘জঘন্য’ বলা সেই সিনেমার মুক্তি স্থগিত!

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানের কাছে একের পর এক ভূমিকম্প, বড় দুর্যোগের আশঙ্কা

মে ১৩, ২০২৬

নারায়ণগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণ, ১২ জন দগ্ধ

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

মে ১৩, ২০২৬

পাহাড়তলী থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT