চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসরে ‘উরুগুয়ের ম্যারাডোনা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ০৮, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

পেশাদার ফুটবল জীবনে ইতি টানার ঘোষণা দিয়েছেন উরুগুয়ের সাবেক ফরোয়ার্ড ডিয়েগো ফোরলান। বুধবার এক বিবৃতিতে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি অবসরের ঘোষণা দেন। ক্লাব পর্যায়ে ২১ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনটি মহাদেশে খেলেছেন এ ফুটবল তারকা।

জাতীয় দলের হয়ে শেষবারের মতো তিনি খেলেছিলেন ২০১৪ সালে। ইউরোপে নিজের ক্লাবের হয়ে ইতি টেনেছিলেন তারও বছর দুই আগে। কিন্তু খেলাটা চালিয়ে যাচ্ছিলেন এ উরুগুইয়ান। অবশ্য এক বছরের বেশি সময় তাকে খেলতে দেখা যায়নি। সেই ফোরলানই এবার অবসর ঘোষণা করলেন।

গেল বছর মে মাসে হংকংয়ের ক্লাব কিটচের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন ফোরলান। এরপর আর কোথাও খেলেননি। বিদায়ী ভাষণে সংবাদমাধ্যমের কাছে ফোরলান জানান, ‘এটা সহজ ছিল না। আমি চাইনি এমন কোনো সময় আসুক। কিন্তু জানতাম এমনকিছু ঘটবে। আমি পেশাগতভাবে ফুটবল খেলা থামিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

পেশাদার ফুটবলারের জীবন শুরু করেছিলেন আর্জেন্টিনার ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্টের হয়ে। পরে খেলেন ম্যানচেস্টার ইউনাইটেড, ভিয়ারিয়াল, অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো বড় সব ক্লাবে। ক্যারিয়ারের শেষভাগ কাটিয়েছেন এশিয়ায়। ২০১৫ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ফোরলান।

দুই স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত খেলেন। লা লিগায় ২৪০ ম্যাচে করেন ১২৮ গোল। দুইবার জিতে নেন ইউরোপের লিগ ফুটবলের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।

উরুগুয়ের হয়ে ১১২টি ম্যাচ খেলা ফোরলানের ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময় ২০১০ বিশ্বকাপ। দলকে টুর্নামেন্টের সেমিফাইনালে তুলতে তিনি বড় অবদান রেখেছিলেন। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবেও তিনি পুরস্কৃত হন। পাঁচটি গোল করে সাউথ আফ্রিকা বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৩৬ গোল করা এ তারকা। পরে বিশ্বে তকমা পেয়ে যান ‘উরুগুয়ের ম্যারাডোনা’ হিসেবে।

Reneta

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জেতার পাশাপাশি অ্যাটলেটিকোর হয়ে ইউরোপা লিগ জিতেছেন ফোরলান। ২০১১ সালে দেশকে কোপা আমেরিকার শিরোপা জেতাতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

২০১১-১২ মৌসুমে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের হয়ে কাটান ফোরলান। সেই মৌসুমে ব্যর্থ হওয়ার পর ইউরোপ ছেড়ে যান। এরপর ফুটবল জীবনের শেষ বছরগুলোতে একে একে ব্রাজিলের ইন্টারন্যাসিওনাল, জাপানের সেরেজো ওসাকা, উরুগুয়ের পেনিয়ারল, ভারতের মুম্বাই সিটি ও হংকংয়ের কিটচেতে খেলেন তিনি।

২০১৬ সালে ইন্ডিয়ান সুপার লিগে মুম্বাই সিটির হয়ে খেলার পর শেষ খেলেছেন গত বছর হংকং প্রিমিয়ার লিগে। ক্লাব ও জাতীয় দলের হয়ে সব মিলিয়ে ২৫০টি গোল করেছেন ৪০ বছর বয়সী এ ফুটবলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উরুগুয়েলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT