চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশ্যই জেতা সম্ভব: লিটন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

২০২২ সালের শুরুতে এসেছিল অভাবনীয় এক সাফল্য। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয় দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় বাংলাদেশ। জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়ার পর পুরো বছরে লাল বলে আর জয় পায়নি সাকিব-মুশফিকরা। মিরপুরে ভারতের বিপক্ষে বছর শেষের টেস্টে জয়ের সম্ভাবনা ভালোভাবেই জাগিয়েছে বাংলাদেশ।

ভারতের প্রয়োজন ১০০ রান আর বাংলাদেশের ৬ উইকেট। এ অবস্থায় নিজেদেরকেই এগিয়ে রাখছেন লিটন দাস। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অবশ্যই জেতা সম্ভব। সকাল সকাল যদি এক-দুইটা উইকেট নিতে পারি, অবশ্যই জেতা সম্ভব। হাতে যতই উইকেট থাকুক, বড় বড় ব্যাটার থাকুক, হাতে উইকেট না থাকলে অনেক কিছু চাইলেই করতে পারবে না। শুরুতেই যদি ২ উইকেট নিয়ে নিতে পারি, এরপর রিশভ আছে, আইয়ার আছে। অবশ্যই তারা ভালো খেলোয়াড়, তবে চাপে থাকবে।’

নাইটওয়াচম্যান হিসেবে নামা আক্সার প্যাটেল ২৬ ও জয়দেব উনাদকাট ৩ রানে অপরাজিত আছেন। তার আগে অসাধারণ বোলিংয়ে মিরপুর টেস্টে প্রাণ ফেরান মেহেদী হাসান মিরাজ। প্রথমবারের মতো টেস্টে ভারতকে হারানোর আশা জাগে বাংলাদেশের।

১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের খেলা শেষে সফরকারীরা ৪ উইকেট হারিয়ে তুলেছে ৪৫ রান। চারটির মধ্যে মিরাজের একার শিকারই তিনটি। দিনের শেষের উইকেটটি বিরাট কোহলির।

শুরু থেকেই বোলিংয়ে বাংলাদেশ বেশ আক্রমণাত্মক থাকলেও ফিল্ডিং সেটিংস ছিল রক্ষণাত্মক। এর ব্যাখ্যায় লিটন বলেন, ‘আমরা জানি আমাদের বোলারদের কী কোয়ালিটি আছে। মিরপুরের উইকেটে ব্যাটিং সবসময় কঠিন। ওদের লক্ষ্যও বেশি বড় না। বেশি আক্রমণ করতে গিয়ে রান দিয়ে গেলে খেলা কিছু থাকে না। তাই আমরা রক্ষণাত্মক থেকে বল করেছি। ব্যাটাররাও আউট হচ্ছিল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আমি এমন কেউ নই যে পালিয়ে যাবে: নাগেলসম্যান

জুন ৩০, ২০২৬

‘সবাই ধরে নিয়েছিল জার্মানিকে, কিন্তু ইতিহাস সৃষ্টি করেছি’

জুন ৩০, ২০২৬

চার বছর পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ডলার

জুন ৩০, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ৩০, ২০২৬

শিশু সুরক্ষায় সংবাদমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আহ্বান

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT