চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে সেঞ্চুরি দেখল বিপিএল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা-সিলেট মিলে দুইপর্বে একে একে বাইশটি ম্যাচ শেষ হয়েছে। তারপরও সেঞ্চুরি ছিল না এবারের বিপিএলে। সিলেট থেকে ফিরে একদিন বিরতির পর সোমবার থেকে আবারও শুরু হয়েছে মাঠের লড়াই। তাতে ২৩তম ম্যাচে সেঞ্চুরির দেখাও পেলো ষষ্ঠ আসর। এবারের প্রথম সেঞ্চুরি এসেছে এক বিদেশির ব্যাটে। রাজশাহী কিংসের ইংলিশ ব্যাটসম্যান লরি ইভান্স ছুঁয়েছেন তিন অঙ্ক।

দিনের প্রথম ম্যাচে পয়েন্ট তালিকার দুই নম্বরে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হয়েছে পাঁচনম্বর রাজশাহী কিংস। ম্যাচে আগে ব্যাট করে তামিম-আফ্রিদিদের কুমিল্লাকে ১৭৭ রানের টার্গেট দিয়েছে মেহেদী হাসান মিরাজের রাজশাহী। নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে কিংসরা।

শুরু থেকেই রাজশাহীর উদ্বেগের জায়গা ব্যাটিং। দলের দুই সেরা ব্যাটসম্যান সৌম্য সরকার ও মুমিনুল হক প্রত্যাশা মেটাতে পারেননি। কুমিল্লার বিপক্ষে তাই এ দুজনকে ছাড়াই মাঠে নামে রাজশাহী। কিন্তু শুরুতে অবস্থার পরিবর্তন তেমনটা ঘটেনি।

টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় আগের ম্যাচের অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামা কুমিল্লা। সিদ্ধান্তটা সঠিক সেটা প্রমাণ হতে সময় লাগেনি। ইনিংসের দ্বিতীয় ওভারেই রাজশাহীর উইকেট তুলে নেয় তারা। মেহেদী হাসানের বলে বোল্ড হন শাহারিয়ার নাফিস (৫)।

এদিন আর ওপেন করেনি মেহেদী হাসান মিরাজ। তবে ব্যাটিংঅর্ডার পরিবর্তন করলেও ভাগ্যের পরিবর্তন হয়নি রাজশাহী অধিনায়কের। ৩ বল খেলে লিয়াম ডসনের বলে ইমরুল কায়েসের হাতে ধরা পড়েন কোনো রান করা আগেই।

৩০ রানের আগেই তিন উইকেট হারায় রাজশাহী। ঢাকার বিপক্ষে দারুণ খেলা মার্শাল আইয়ুবও এদিন দাঁড়াতে পারেননি। ২ রান আইয়ুবকে বোল্ড করে দ্বিতীয় শিকার করেন ডসন।

Reneta

এরপর অবশ্য আর উইকেট হারায়নি রাজশাহী। চতুর্থ উইকেট জুটিতে ১৪৮ রান তুলে অপরাজিত থাকেন দুই বিদেশি ব্যাটসম্যান ইভান্স ও রায়ান টেন ডেসকাট। ৬১ বলে সেঞ্চুরি তুলে নিয়ে শেষ পর্যন্ত ৬২ বলে ইভান্স অপরাজিত থাকেন ১০৪ রানে। নয়টি চারের সঙ্গে ছয়টি বিশাল ছক্কায় সাজানো তার ইনিংস।

ইংলিশ তারকাকে দারুণ সঙ্গ দিয়েছেন আরেক ইউরোপিয়ান ব্যাটসম্যান ডেসকাট। ৪১ বলে ৫৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন নেদারল্যান্ডসের তারকা। দুই চারের সঙ্গে তিনটি ছক্কা মারেন ডাচ অলরাউন্ডার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লা ভিক্টোরিয়ানসবিপিএল-২০১৯বিপিএল-৬রাজশাহী কিংসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জামায়াত জোটের এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

মে ৬, ২০২৬

নেইমারের গোলেও জয় পায়নি সান্তোস

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

একদিন পরই আবারও বাড়ল স্বর্ণের দাম

মে ৬, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ বিষয়ে যা বললেন পানিসম্পদ মন্ত্রী

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

এলডিসি উত্তরণে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT