চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে শনিগ্রহের দিন-ঘণ্টার হিসাব মিলল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০১৯
তথ্যপ্রযুক্তি, পরিবেশ
A A
শনি-শনির বলয়-এক দিন কত ঘণ্টায়

সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনিতে এক দিনের দৈর্ঘ্য মাত্র সাড়ে ১০ ঘণ্টার সামান্য বেশি, যা পৃথিবীর এক দিনের অর্ধেকের চেয়েও কম।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র ক্যাসিনি মহাকাশযান থেকে পাঠানো তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, শনিগ্রহ তার নিজ অক্ষে খুব দ্রুত ঘোরে। এর একদিন হয় মাত্র ১০ ঘণ্টা, ৩৩ মিনিট ৩৮ সেকেন্ডে।

অন্যদিকে এর এক বছর হতে, অর্থাৎ সূর্যের চারদিকে নিজের কক্ষপথে একবার ঘুরে আসতে গ্রহটির সময় লাগে পৃথিবীর বছরের হিসেবে ২৯ বছর।

ক্যাসিনি মিশনের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেলেও এর শেষের দিকে পাঠানো তথ্যগুলো এতদিনে বিশ্লেষণের জন্য পেয়েছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-সান্তা ক্রুজের বিজ্ঞানীরা। তবে এর মধ্য দিয়ে সৌরজগত নিয়ে মহাকাশবিদ্যার বহুযুগ পুরনো একটি রহস্যের সমাধান হলো।

পৃথিবীর বিজ্ঞানীরা ইতোমধ্যে সৌরজগতের বাইরে মহাকাশযান পাঠিয়ে তথ্য আদায় শুরু করেছেন। অথচ দু’টো গ্রহ পরে থাকা শনিতে কত ঘণ্টায় এক দিন হয়, সেই হিসাব এতদিন ছিল অজানা। এর কারণ হলো শনিগ্রহের বলয়। দৃষ্টিনন্দন ছড়ানো বলয়ের আড়ালেই এতদিন লুকিয়ে ছিল এই গ্যাস দানব ও তার দিনের হিসেব।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-সান্তা ক্রুজের মহাকাশবিদ্যা ও মহাকাশ পদার্থবিদ্যার স্নাতক শ্রেণির শিক্ষার্থী ক্রিস্টোফার মানকোভিচ শনির বলয়ের ওয়েভ প্যাটার্ন বিশ্লেষণ করেছেন। বিশ্লেষণে দেখা গেছে, শনিগ্রহ থেকে আসা কম্পনে বলয়গুলো সাড়া দিচ্ছে; সিসমোগ্রাফ ভূমিকম্পের ফলে সৃষ্ট কম্পন যেভাবে পরিমাপ করে, অনেকটা সেভাবে।

Reneta

শনির ভেতরের অংশে হওয়া কম্পন ভিন্ন ভিন্ন কম্পাংকের সৃষ্টি করে, যা গ্রহটির মহাকর্ষীয় ক্ষেত্রে তারতম্য ঘটায়। এই তারতম্য ধরা পড়ে শনির বলয়গুলোতে।

মানকোভিচ জানান, বলয়ে ছড়িয়ে থাকা কণাগুলোতে কিছু কিছু জায়গায় দিনের পর দিন এমন কিছু সময়ে তারতম্যগুলো ধরা পড়ে যখন কম্পনের শক্তি সেখানে বেশি করে জমা হতে থাকে। এক পর্যায়ে অদৃশ্য কম্পাংকের শক্তি বাড়তে বাড়তে দৃশ্যমান কম্পনে পরিণত হয়।শনি-শনির বলয়-এক দিন কত ঘণ্টায়

অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত মানকোভিচের এই গবেষণাটিতে এভাবেই ব্যাখ্যা করা হয়েছে কীভাবে তিনি শনির অভ্যন্তরীণ গঠনের এমন একটি মডেল তৈরি করেছেন যা বলয়গুলোর কম্পনের সাথে মিলে যায়।

এই মডেলের সাহায্যেই এই গবেষক শনিগ্রহের অভ্যন্তরীণ আন্দোলন ট্র্যাক করতে করতে এর ঘূর্ণনের প্রকৃতি বের করেছেন।

পৃথিবী বা সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির চৌম্বকক্ষেত্র তাদের ঘূর্ণন অক্ষের (যে অক্ষে গ্রহ নিজের চারপাশে ঘোরে) সঙ্গে একই রেখায় নয়। কিন্তু শনির চৌম্বকক্ষেত্রের অক্ষ ঘূর্ণন অক্ষের সঙ্গে প্রায় একই রেখায় অবস্থিত। তার ওপর এর অনেকটা অংশ ঢাকা থাকে বলয়ে।

এ কারণেই শনির দিনের দৈর্ঘ্য নির্ণয়ে মূল ভূমিকা রেখেছে বলয়গুলোর কম্পন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শনিশনি গ্রহশনির বলয়
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT